জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুহিন হত্যায় মুখে কালো কাপড় বেঁধে পাংশায় শোক র‌্যালি ও মানববন্ধন

মো. শামীম হোসেন,

পাংশা, রাজবাড়ী।


গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজবাড়ীর পাংশায় শোক র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের আয়োজনে রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি পৌর শহরের আ: মালেক প্লাজা থেকে শুরু হয়ে পাংশা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালেক প্লাজার সামনে গিয়ে শেষ হয়। মুখে কালো কাপড় বেঁধে এ শোক র‌্যালিতে অংশগ্রহণ করেন স্থানীয় ও জেলায় সাংবাদিকরা। পরে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ এবং সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দুই মাসের মধ্যে ফাঁসির দাবি করা হয়।

সাংবাদিক রতন মাহমুদের সঞ্চালনায় পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম.এ জিন্নাহ'র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, প্রেসক্লাবের সদস্য সচিব মো. জাকির হোসেন সরদার, সিনিয়র সাংবাদিক কাজী সেলিম মাবুদ, সাংবাদিক মাসুদ রেজা শিশির, প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক মোঃ শামীম হোসেন, এস,কে পাল সমীর, নিউজ২৪ এর জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, সাকী মাহবুব, আল-আমিন হোসেন, কালুখালীর সাংবাদিক রাকিবুল ইসলাম  প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক। গাজীপুরে সেই বিবেক জবাই হয়ে গেছে। আপনারা জানেন ফ্যাসিস্ট সরকার বিদায়ের আন্দোলনে এই সাংবাদিকেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সারাদেশে একের পর এক সাংবাদিক হত্যা ও হামলার ঘটনা দেশের গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য বড় হুমকি। তুহিন হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এ ধরনের ঘটনা আরও বাড়বে। হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে থাকব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি

1

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি.

2

চট্টগ্রামের আনোয়ারা ছাত্রদলের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছ

3

নাসির নগরে পানি সংকটে বোরো উৎপাদন ব্যাহত

4

সেনবাগে ছাত্রদল কর্তৃক "মেধা সংবর্ধনা-২০২৫" অনুষ্ঠিত

5

বাংলাদেশি সন্দেহে ভারতে ফের মুসলিম তরুণের ওপর হামলা

6

বিএনপির বিরুদ্ধে যারা কাজ করছে তাদের পেছনে জামায়াত ও আ.লীগের

7

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে ছাত্

8

ঠাকুরগাঁও ডিসি কার্যালয়ের নিয়োগ ঘিরে কল রেকর্ড ফাঁস

9

সড়ক নির্মাণে চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে উত্তেজনা

10

পাহাড়ের শিক্ষার্থীরাও পাচ্ছে টাইফয়েড টিকা

11

মোহনগঞ্জে শিক্ষকের বেত্রাঘাত ভয়ে ৪ শিক্ষার্থী আহত

12

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক গত বছর(২০২৫) ৩৬ আসামীসহ ০৬ কোটি ০৬

13

৩ বিজিবির(লোগাং জোন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়িতে বিপুল

14

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবস

15

গোপালগঞ্জে অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা

16

সিরাজগঞ্জ-৩ আসনে ১০ দলীয় প্রার্থীর জন্য মনোনয়ন প্রত্যাহার কর

17

৭ হাজার পিস ইয়াবাসহ রবিউলকে সাভার থেকে গ্রেফতার করে সাভার মড

18

মাদারীপুরের-ভূরঘাটায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ীর মেলা অনুষ্ঠিত

19

কয়রায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষ

20