জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির বিরুদ্ধে যারা কাজ করছে তাদের পেছনে জামায়াত ও আ.লীগের অর্থ রয়েছে


মোঃ আব্দুল্লাহ আল মামুন

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসির বলেছেন, “বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে যারা কাজ করছে, তাদের পেছনে জামায়াত ও আওয়ামী লীগের অর্থায়ন রয়েছে।”

শুক্রবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল গণ পাইলট সরাসরি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত গণসমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল হক নাসির বলেন,

“গত ১৭ বছর ধরে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রাম করে আসছি। এই আন্দোলনে হাজারো নেতা-কর্মী নির্যাতিত হয়েছেন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ঘাটাইলের মানুষকে সঙ্গে নিয়ে আমরা বিএনপির বিজয় নিশ্চিত করব।”

তিনি আরও অভিযোগ করেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে এমন কিছু ব্যক্তি আওয়ামী লীগ ও জামায়াত ইসলামের অর্থায়নে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

গণসমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

1

টাঙ্গাইল-৭ আসনের বিএনপির প্রার্থীকে সমর্থন দিল জাতীয় পার্টি

2

নবাবগঞ্জে দিশবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণা

3

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

4

পরকীয়ার বলি

5

কলমাকান্দা পূর্ব বাজারে লরির চাপায় নারী নিহত

6

বাংলাদেশে এইচআইভি বা এইডস ছড়িয়ে পড়েছে

7

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আহত ৩

8

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

9

ভোটকেন্দ্র দখল করতে এলে প্রতিহতের ঘোষণা জামায়াত প্রার্থীর

10

ঝালকাঠির দু'টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জেলা বিএনপ

11

এবার সাধারণ মানুষ দাড়িপাল্লার পক্ষে নেমেছে অধ্যক্ষ হেলালী

12

বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জিয়া

13

নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের শুভেচ্ছা

14

গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের জনসভা জনসমুদ্রে পর

15

মহাদেবপুরে মোটরসাইকেল–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক গুরুতর

16

নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটাই হাজারো পর্যটকের ভিড়

17

ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ

18

ছাত্র সংসদ নির্বাচনসহ ২৯ দফা দাবিতে এমসি কলেজ শিবিরের স্মারক

19

তালতলীতে ১৪৮৫ পিস ইয়াবাসহ দেবর ভাবি আটক

20