জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক বিয়ে করতে অস্বীকার করায় আত্মহত্যা

সাব্বির হোসাইন আজিজ 
 মাদারীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে মিতু আক্তার নামের এক তরুণীর সাথে একাধিকবার শারিরীক সম্পর্কের অভিযোগ পাওয়া গেছে রাশেদুল হাওলাদার নামের এক ইটালি প্রবাসীর বিরুদ্ধে। তবে রাশেদুল তরুণীকে বিয়ে করতে অস্বীকার করার কথা জানাজানি হলে, লোকলজ্জায় ভয়ে আত্ম হত্যা করেন ভুক্তভোগী তরুণী। আজ বুধবার ৫ নবেম্বর সকালে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অভিযুক্ত রাশেদুল সদর উপজেলার দুধখালী ইউনিয়নের পূর্ব হাউজদি এলাকার আনোয়ার হাওলাদারের ছেলে। 

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার দুধখলী ইউনিয়নের গৌরাবদী এলাকার কৃষক আলি তালুকদার মেয়ে মিতু আক্তার (২০) এর সাথে একই উপজেলার পূর্ব হাউজদি এলাকার আনোয়ার হাওলাদারের ছেলে ইটালি প্রবাসী রাশেদুল হাওলাদার(২৬) প্রায় ৫ বছরে আগে প্রেমের সম্পর্ক হয়। অন্যদিকে প্রেমের সম্পর্ক কিছুদিন অতিবাহিত হলে, রাশেদুল তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গিয়ে তরুণীর সালে একাধিকবার শারীরিক সম্পর্কে মিলিত হয়। কয়েকমাস আগে রাশেদুল বিদেশ থেকে বাড়িতে আসে। পূর্বের ন্যায় আবারও মিতুকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গিয়ে শারিরীক সম্পর্কে মিলিত হয়। এবং শারীরিক সম্পর্কের ভিডিও গোপনে ধারণ করে রাখে। কয়েকদিন আগে রাশেদুল মিতুকে গোপনে ধারণকৃত ভিডিও ফেসবুকে ছেড়ে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে, তার ভাবির সহযোগিতার আনোয়ার হাওলাদারে বাড়িতে নিয়ে দুই রাত রাখেন। সেখান জোর পূর্বক তরুনীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন রাশেদুল। পরে অভিযুক্ত রাশেদুলের পরিবার এলাকার কতিপয় মাতুব্বরদের টাকা দিয়ে কারসাজির মাধ্যমে কৃষক বাবা আলি তালুকদারের বাড়িতে মিতুকে পৌঁছে দেওয়া হয়। এবং রাশেদুলের ও ভাবি, বাবা, মা সহ পরিবারের সবাই মিতুকে রাশেদুলের সাথে বিয়ে দিতে অস্বীকার করে, এবং তাদের ছেলের সাথে রাত কাটানোর জন্য কিছু টাকা দিতে চায়। মিতু ও তার স্বজনরা টাকা নিতে না চাইলে রাশেদুল ও তার ভাবি মিতুকে শারিরীক সম্পর্কের ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি ধামকি দেয়। এ ঘটনা কিছুটা এলাকায় জানাজানি হলে মিতু লোকলজ্জা ও মানসিক অত্যাচার সইতে না পেরে গত শনিবার বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন টের পেয়ে আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা আবনতী হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বুধবার ৫ নবেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় মিতু মারা যায়। 

নিহত মা অভিযোগ করে বলেন, আমার কলিজার টুকরো মেয়ে লোকলজ্জায় আমাদের কাছে আগে কিছু বলতে পারেনি। তবে মরার আগে বলে গেছে, তার সাথে রাশেদুল প্রেমের সম্পর্ক হয়। ঘুরতে গিয়ে রাশেদুল জোর করে খারাপ কাজ করেছে এবং সেই ভিডিও ধারণ করে রেখে পরে আমার মেয়েকে ব্লাকমেল করে একাধিকবার ধর্ষন করেছে। কিছুদিন আগে রাশেদুল ব্লাকমেইল করে তার ভাবির সহযোগিতায় আমার মেয়েকে তাদের বাড়িতে নিয়ে দুই রাত রেখে একাধিক ধর্ষন করেছে। এলাকার মাদবারদের কথায় মেয়েকে আমার বাড়িতে দিয়ে যায়। এবং কিছু টাকা দিতে চায়। আমরা টাকা নিতে অস্বীকার করায়, মেয়ের গোপন ভিডিও ছেড়ে দেওয়ার ভয় দেখায়। আমার মেয়ে শারিরীক মানসিক অত্যাচার সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করে। এবং ঢাকায় চিকিৎসারত অবস্থায় মারা যায়। আমি ধর্ষক রাশেদুলের ফাঁসি চাই। ভাই, মামা, চাচা ও স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, রাশেদুলের পরিবার টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল। আমাদের একটাই দাবি, আমরা ধর্ষক রাসেদুল ও তার পরিবারের কঠিন বিচার দাবি করছি। 

এদিকে মিতুর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পারলে অভিযুক্ত রাশেদুল হাওলাদার, আনোয়ার হাওলাদারসহ তার পরিবারের লোকজন ঘর তালা মেরে পালিয়ে যায়। তাই অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

মাদারীপুর সদর থানার এসআই সাকিব সালমান বলেন, আমি ভিকটিমের জবানবন্দি নেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ যা-ই। আমি তাকে মুমূর্ষু অবস্থায় পাই। এর কিছুখন পরে মিতু মা-রা যায়। তাই ভিকটিমের বক্তব্য নেওয়া যায়নি। তবে সেখানে রিদয় বিদারক ঘটনা ঘটেছে। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, গতকাল ঢাকা থেকে পোস্টমর্টেম করে রাতে লাশ আনা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে। আশা করছি শিগগিরই আসামি আটক করতে সক্ষম হবো।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে মিষ্টি কুমড়ার বাজার জমজমাট

1

সিরাজগঞ্জ এর তাড়াশে বিয়ের দাবিতে তরুনির ছেলের বাড়িতে অনশন

2

ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন

3

দিনাজপুরে মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ফুলেল শ

4

কালিহাতীতে এক ব্যাক্তিকে পায়ের রক কেটে হত্যা

5

বেলকুচিতে বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী বিজ

6

কালিগঞ্জে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর,নগদ টাকা সহ স্বর

7

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত

8

রায়গঞ্জে সদ্য বিদায়ী ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার তেল আত্মসাত

9

গাজায় ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের শর্তগুলো

10

সাপাহারে নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিন

11

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

12

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্

13

শ্রীমঙ্গলে নিখোঁজ কিশোরী রীমাকে সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার

14

জামালপুরে মহান বিজয় দিবস উদযাপিত

15

শিবচরে লুন্ঠিত ৪ টি মাইক্রোবাস ও ৪ ডাকাত গ্রেফতার

16

কাউখালীতে যৌথবাহিনির অভিযানে সশস্ত্র সন্ত্রাসী গ্রেফতার

17

শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

18

চাষাড়ায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা মাদক ব্যবসায়ীদের

19

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ফলাফল ও পু

20