জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ আরিফ বাহিনীর দুই সদস্য গ্রেফতার

সবুজ মন্ডল 
 রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ও উদয়পুর ইউনিয়নে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদক ও দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী আরিফ বাহিনীর প্রধানসহ দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি ২০২৫) ভোর আড়াইটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর ক্যাম্পের একটি দল লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামের মোঃ আরিফ খান (৫০), পিতা—মৃত হাবিবুর রহমান খান এবং উদয়পুর ইউনিয়নের গাবলা গ্রামের মোঃ লিটু খান (৪০), পিতা—মৃত আকমল খানের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—
একটি বিদেশি রিভলভার (মেড ইন জার্মানি), একটি তাজা রিভলভার অ্যামুনিশন, একটি ওয়ান শুটার গান, সাতটি ওয়ান শুটার অ্যামুনিশন, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি ভরা কেরু মদের বোতল, পাঁচটি খালি মদের বোতল, একটি চাকু, দুটি চাইনিজ কুড়াল, দুটি হাসুয়া, দুটি হকি স্টিক, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ও দুটি বাটন মোবাইল।
স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ বাহিনী কিছুদিন আগে ওই এলাকার অন্তত ১৩টি পরিবারের ওপর হামলা চালায়। তাদের ভয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছিল। এ ঘটনায় এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়।
অভিযান শেষে সকাল ৬টা ৫০ মিনিটে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল রাজবাড়ী সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর

1

কুড়িগ্রাম-৪ আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় মু

2

পাঁচবিবিতে ২৮ অক্টোবর এর খুনীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছি

3

সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত, ইসির নির্

4

পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস/ ২০২৫ পালিত

5

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলা

6

কিশোরগঞ্জে যুবলীগ নেতা ও ভিসা প্রতারকসহ গ্রেফতার ৭

7

প্রশাসনিক উপজেলা ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে গণ স্বাক্ষর কর্ম

8

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট,আনন্দে মাতোয়ারা দর্

9

হাবিবুর রহমান সুমন

10

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে রাজপথে ইসলামী ছাত

11

ঝুঁকি নিয়ে পার হচ্ছে মগড়া নদী

12

পদ্মা সেতুর প্রভাব যাত্রী সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ও লঞ

13

দিনাজপুরে ২ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার বীজআলু হিমাগার

14

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অতিক্রম রোধে তৎপরতা জোরদার করা হয়েছে

15

গোবিন্দগঞ্জে ঋণের দায়ে জর্জরিত যুবকের আত্মহত্যা

16

জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কেন্দ্রীয় কমিটির কারণ দর

17

কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত

18

কালিয়াকৈরে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

19

ঈশ্বরগঞ্জে কলেজের ভর্তির নামে চলছে লুটপাট, অধ্যক্ষের রুমে তা

20