Mst: Meherun Nesa
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশি সন্দেহে ভারতে ফের মুসলিম তরুণের ওপর হামলা

 ভারতে ‘বাংলাদেশি’ সন্দেহে মুসলিমদের ওপর নির্যাতনের মাত্রা দিনদিনই বাড়ছে। বিশেষ করে হিন্দুকবাদী রাজ্যে এসব ঘটনার হার সবচেয়ে বেশি। কাজের সন্ধানে যেসব মুসলিম নাগরিক নিজ রাজ্যের বাইরে অন্য রাজ্যে যাচ্ছেন, সেসব কর্মীরা কোনো না কোনো অজুহাতে গেরুয়া বাহিনীর নির্যাতনের শিকার হচ্ছেন। এবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের ম্যাঙ্গালুরুতে। আক্রান্ত ব্যক্তির নাম দিলজানি আনসারি; তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। অভিযোগ উঠেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে তাকে মারধর করে একদল যুবক।


পুলিশ জানিয়েছে, আনসারি গত ১৫ বছর ধরে প্রতিবছর প্রায় ছয় মাস করে ম্যাঙ্গালুরুতে গিয়ে শ্রমিকের কাজ করেছেন। প্রতিবছর কাজের প্রয়োজন অনুযায়ী চার থেকে ছয় মাস এ শহরেই থাকেন। রোববার ম্যাঙ্গালুরু সংলগ্ন কুলুর এলাকায় চার যুবক তার পথ আটকায় এবং তার পরিচয়পত্র দেখতে চায়। এ সময় সেসব যুবক তাকে ‘বাংলাদেশি’ বলে অভিযুক্ত করে। এ সময় দিলজানি নিজেকে ভারতীয় বলে দাবি করলেও ওই যুবকরা তা অস্বীকার করে তাকে মারধর শুরু করে। এ সময় দিলজানির কাছে থাকা বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে। এতে গুরুতর জখম হন তিনি। শেষে স্থানীয় এক নারী তাকে উদ্ধার করেন। আতঙ্কিত দিলজানি থানায় কোনো অভিযোগ করেননি। তিনি অভিযোগ দায়ের না করেই বাড়ি ফিরে আসেন এবং স্থানীয় নেতাদের জানান। পরে তারাই বিষয়টি পুলিশকে জানান।


তদন্তের পর পুলিশ দিলজানির নথিপত্র যাচাই করে নিশ্চিত হয় যে, তিনি ভারতীয় নাগরিক। সন্দেহভাজনদের নাম সাগর, দানুশ, লালু রথিশ ও মোহন যারা একটি ডানপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। এদের বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে। চার অভিযুক্ত এখনো পলাতক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অতিক্রম রোধে তৎপরতা জোরদার করা হয়েছে

1

আজ ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস

2

যশোরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

3

পুতিনের ‘গোপন’ বড় সন্তানের প্রথম ছবি ঘুরে বেড়াচ্ছে অনলাইনে

4

আজকের প্রতিপক্ষরাই অতীতে আপস করেছে

5

ফরিদপুরের সালথায় পেঁয়াজ চাষিদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

6

গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: শাহ শের আলী গ্

7

কাপাসিয়ায় ধানের শীষ নির্বাচিত হলে সহনশীল রাজনীতিকে গুরুত্ব দ

8

দুর্গাপুরে যুব ইউনিয়নের সম্মেলন শেষে ২১ সদস্যের নতুন কমিটি ঘ

9

ঢাকায় পৌঁছেছে মেসির ছোঁয়া ফিফা বিশ্বকাপ ট্রফি, উন্মাদনায় ফুট

10

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন

11

ভাঙ্গুড়ায় নাশকতা ঠেকাতে জামায়াত নেতাকর্মীদের অবস্থান কর্মস

12

প্রধান শিক্ষক মান্নান শোকজ! করছেন দৌড়ঝাঁপ

13

ছাতকে শেষদিনে ৫জন সহ ছাতক দোয়ারায় ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দ

14

১১ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

15

শার্শায় র‍্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আ

16

বারহাট্টায় ৫৪ তম সমবায় দিবস পালিত

17

খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা উপজেলা বিএনপির গভীর শোক

18

শিক্ষা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

19

ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি, আলফাডাঙ্গা জোনের মাসিক মিটিং

20