জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও গন দোয়া অনুষ্ঠিত

 মোঃ ফরমান উল্লাহ 

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা কোরআম খতম ও গন দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আসর কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুলিয়ারচর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি'র উদ্যোগে এ কুরআন খতম ও গণ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কুলিয়ারচর উপজেলা বিএনপি'র সভাপতি নরুল মিল্লাত।


এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সংগ্রামী সভাপতি কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ শরিফুল আলম। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন এবং সকল নেতা-কর্মীকে সংগঠিত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলমসহ উপজেলা ও পৌর বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি,সাধারন সম্পাদক সহ সর্বস্তরের নেতা কর্মী এবংবিভিন্ন শ্রেণী পেশার মানুষ কোরআন খতম ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করে দেশমাতা ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থণা করেন।

পরে জাতির কল্যাণে শান্তি-সমৃদ্ধি এবং অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা-আখাউড়ার মনোনয়ন নিয়ে তৃণমূলের ক্ষো

1

দেশনেত্রীর শেষ বিদায়ে উপস্থিত ছিলেন না উপদেষ্টা মুশফিকুর রহম

2

নরসিংদী‎ ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা

3

ঘাটাইলে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে হানাদারমুক্ত দিবস পালি

4

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

5

ফরিদপুর-১ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী শাহ মোহাম

6

নোয়াখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে অসুস্থ হয়ে প্রাণ গেল বিএনপি

7

দরিদ্রদের মাংস গেল কার পাতে

8

ফুলবাড়ীতে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

9

পরকীয়া প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

10

রামগড়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

11

আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের

12

আলীকদম কলেজে প্রশাসনিক ভবনের উদ্বোধন সম্পন্ন

13

হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও

14

ধামরাইয়ে ৭ টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

15

বাবুগঞ্জে হযরত আফসার আলী সিকদারের পবিত্র উরস শরীফ উপলক্ষে ওয

16

নোয়াখালী থেকে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার আটক

17

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

18

নবাবগঞ্জে কনকনে শীত, জনজীবন স্থবির

19

গুগল নিয়ে বড় ঘোষণা দিলেন সুন্দর পিচাই

20