জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক গত বছর(২০২৫) ৩৬ আসামীসহ ০৬ কোটি ০৬ লক্ষ টাকার মাদকদ্রব্য আটক


কবির সরকার
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক গত ২০২৫ সালের জানুয়ারি হতে ডিসেম্বর মাস পর্যন্ত চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৩৬জন আসামীসহ ৬,০৬,০৩,৩১৮/- (ছয় কোটি ছয় লক্ষ তিন হাজার তিনশত আঠারো) টাকা মূল্যমানে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক গত ০১ জানুয়ারি ২০২৫ হতে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকায় ৫৮৮টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৩৬ জন আসামীসহ ৬,০৬,০৩,৩১৮/- (ছয় কোটি ছয় লক্ষ তিন হাজার তিনশত আঠারো) টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়। উক্ত চোরাচালান প্রতিরোধ অভিযানে ৩,৮১২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪২৫ বোতল এমকেডিল, ১,৭৮৮ বোতল ইস্কফ সিরাপ, ১২.০৯২ কেজি গাজা, ৬২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৮,৭৩১ বোতল বিদেশী মদ, ৪২,০৯১ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ২,০২,২৩৯ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ০.১৪ কেজি কোকেন,  ১০.৭৫ লিটার বাংলাদেশী মদ,  ৬৮৬ বোতল বাংলাদেশী হোমিওপ্যাথিক এ্যালকোহল, ৬৮,৫২৯ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ৪০,৪১,৬৫ পিস বাংলাদেশী মদ তৈরীর ট্যাবলেট, ০৬টি ভারতীয় গরু, ৩৫ প্যাকেট কীটনাশক, ২১৫ প্যাকেট পাতার বিড়ি, ০২টি লেহেঙ্গা, ১০টি শাড়ি, ৬৪ পিস বিভিন্ন প্রকার খাবার সামগ্রী, ২১৪৪ পিস বিভিন্ন প্রকার প্রসাধনি সামগ্রী, ০৫টি মোটর সাইকেল, ০৮টি মোবাইল এবং ০৩টি বাইসাইকেল আটক করতে সক্ষম হয়। 
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক এ ধরণের চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে জানায় ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

1

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত; মরদেহ

2

চৌদ্দগ্রামে অনিয়মে রাজি না হওয়ায় ভেন্ডারদের হাতে সাব

3

মানিকগঞ্জ সদর হাসপাতালে এক নারীকে ধর্ষণ -২ আনসার সদস্য গ্রেফ

4

বগুড়ায় ১২'টি থানার অফিসার ইনচার্জদের নামের তালিকা প্রকাশ

5

হাড়কাঁপানো শীতেও উত্তাল শাহবাগ: 'হাদী মানে আজাদী' স্লোগানে ম

6

আনোয়ারা স্টুডেন্টস এসোসিয়েশনের ৪৪ সদস্যের কার্যনির্বাহী পরিষ

7

ইতিহাস কখনো জোর করে মুছে ফেলা যায় না

8

নওগাঁয় পুলিশ সুপারের উপস্থিতিতে রানীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠ

9

সানরাইজ আইডিয়াল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃত

10

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

11

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৮৭০ (আটশত সত্তর) পিস ইয়াবা ট্যাবল

12

সাংবাদিক নন সবাই আইনগত সীমাবদ্ধতা স্পষ্ট

13

মাধবপুরে স্বামীর হাতে স্ত্রী খুন বালুর স্তূপ থেকে লাশ উদ্ধার

14

বারহাট্টায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‍্যালি ও আলোচনা স

15

ভিডিও বিকৃতি করে অপপ্রচার

16

বিলুপ্তির পথে নাসির নগরে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

17

মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

18

রাজনৈতিক কর্মকাণ্ডে বিসিসি কর্মচারীদের না জড়ানোর নির্দেশ

19

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা মাসুদুজ্জামানের

20