জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার জামায়াত প্রার্থী আফতাব উদ্দিনের

মোঃ মশিউর রহমান 
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৭ নং আউলিয়াপুকুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড়বাউল এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭ নং আউলিয়াপুকুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর–খানসামা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জননেতা জনাব আফতাব উদ্দিন মোল্লা
বক্তব্যে জনাব আফতাব উদ্দিন মোল্লা বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ইনশাআল্লাহ ক্ষমতায় আসার সুযোগ পায়, তাহলে দেশের চার কোটি বেকার যুবকের জন্য বিনা ঘুষে ও বিনা সুপারিশে চাকরির সুযোগ নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি নারী নিজেকে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্মানিত মনে করবেন। নারীদের কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের অন্যতম অঙ্গীকার।”
দেশের বর্তমান সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে তিনি বলেন, “আজ দেশ এমন এক সময় পার করছে, যখন ন্যায়বিচার, সততা ও মূল্যবোধের বড়ই অভাব দেখা দিয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়পরায়ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে দুর্নীতি, বেকারত্ব ও অবিচার থেকে মুক্ত করা হবে।”
বক্তব্যের শেষ পর্যায়ে আফতাব উদ্দিন মোল্লা স্থানীয় জনগণকে আহ্বান জানান, “দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বকে সমর্থন দিন, ইনশাআল্লাহ আমরা একসাথে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলব।”
উঠান বৈঠকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক ও নারী সমাজের অংশগ্রহণে পরিবেশ ছিল উৎসবমুখর ও উদ্দীপনাময়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে অন্ধকল্যাণ সমিতির রজতজয়ন্তী উদযাপন

1

মহাসড়কে টায়ার জ্বালিয়ে জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন পরিবর

2

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

3

উত্তোলনের রেকর্ড বিক্রিতেধস সংকটে পার্বতীপুরের মধ্যপাড়া শিল

4

সরিষাবাড়ী ভাটারাতে হাদি হত্যার প্রতিবাদে ‘মার্চ ফর হাদি’ কর

5

টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়

6

জননেতা সেলিম রেজার জন্মদিন উপলক্ষে চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

7

৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা

8

পরাজিত অপশক্তিকে শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে সৈয়দা রিজওয়ান

9

জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছ

10

টেপ টেনিস ইতিহাসের সেরা টুর্নামেন্ট টেপ বল বিপিএল

11

মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ,আইপ

12

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৬৫০ গ্রাম গাঁজা সহ 2 যুবক

13

নিয়ামতপুরে সাতঘরা ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত

14

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার

15

ঝিনাইদহে বিয়ে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ

16

শালিখায় বিএনপির নির্বাচনী আফিস উদ্বোধন

17

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

18

বগুড়ায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি বাকেরগঞ্জের ডাকাত সোহেল

19

সাকিবকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের

20