জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

এস.এম. পারভেজ 

ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার বৈচন্ডী গ্রামে এ ঘটনা ঘটে।

নাজমুল ইসলাম ওই গ্রামের মো.শাহজাহান হাওলাদারের ছেলে। তিনি নলছিটি সরকারি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

নিহতের চাচা মো. আনিছুর রহমান জানান, শনিবার রাতে তার ভাতিজা নাজমুল বসতঘরের বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করছিলেন।এসময় সে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। এতে মুহুর্তেই ঘটনাস্থলে অচেতন অবস্থায় ছিটকে পড়লে স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা প্রাথমিকভাবে অবগত হয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলকুচিতে নাইট ফুটসাল চ্যাম্পিয়নলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

1

জামালপুরে সাধারণ মানুষ ও পরিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে ছাত্রদ

2

ডিবি পুলিশের সফল অভিযানে চাচার হোটেল মালিকের বাসায় দস্যুতার

3

আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধ পরিক

4

পোরশায় তারুণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠা

5

১২ নং আছিম পাটুলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এর ভোট কেন্দ্র পরিবর্তন

6

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আনোয়ার সিদ্দিক চৌধুরীর জনসংযোগ

7

ভালুকা বিএনপি'র ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্য

8

শ্যামনগরে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন স্মারক

9

তালতলীতে ক্ষমতার দাপটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ঘর ছেড়ে

10

বারহাট্টায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত

11

‎অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের ‎মনোমুগ্ধকর সাংস্কৃতিক অন

12

আর্থিক সক্ষমতা ছাড়াই বিয়ে বিচ্ছেদের মিছিলে পিষ্ট হচ্ছে সংসা

13

সুদানে রক্তের বন্যা

14

খনিজ বালু রক্ষায় ব্রহ্মপুত্রনদে অবাধে বালু উত্তোলন বন্ধের দা

15

রায়গঞ্জের নিমগাছীতে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির প্র

16

নাটোরে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোপা

17

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পাংশায় বিএনপির বিশাল র‌্যালি ও সম

18

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

19

মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার বিজয়

20