জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আজ ১৪ই জানুয়ারী দীর্ঘ দলীয় কোন্দল ভুলে শাহজাহান চৌধুরীর পক্ষে মাঠে কর্মীরা

 মো: গিয়াস উদ্দীন


আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণ তুঙ্গে। বিশেষ করে কক্সবাজার-৪ আসনে দীর্ঘদিন ধরে চলা অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে ঐক্যবদ্ধ হয়েছে উখিয়া-টেকনাফ বিএনপি। সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে বিজয়ী করতে সকল বিভেদ ভুলে এক মঞ্চে দাঁড়িয়েছেন স্থানীয় শীর্ষ নেতারা। কক্সবাজার-৪ আসন, যেখানে দীর্ঘদিনের দলীয় বিভেদ আর নেতৃত্বের প্রতিযোগিতা ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে ত্রয়োদশ নির্বাচনের ডামাডোল বাজতেই বদলে গেছে সেই চিত্র। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সফল সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর নাম চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষিত হওয়ার পর থেকেই সংগঠিত হচ্ছে তৃণমূল। দলের ত্যাগী কর্মীরা বলছেন, নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও বড় দলের স্বার্থে এখন তারা ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ।এই ঐক্যের পালে নতুন হাওয়া লেগেছে টেকনাফের প্রভাবশালী নেতা ও সদ্য বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া জিয়াউর রহমানের পক্ষ থেকে। মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আব্দুল্লাহর ভাই জিয়াউর রহমান সকল মান-অভিমান ভুলে দলীয় প্রার্থীর পক্ষে নিজের সর্বোচ্চ শ্রম ও ত্যাগের ঘোষণা দিয়েছেন।দল বড় হলে প্রতিযোগিতা থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু দেশ ও গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে আমরা আজ ঐক্যবদ্ধ। আমি আমার সর্বোচ্চ শ্রম, সময় এবং ত্যাগ দিয়ে মাঠে থাকব। ইনশাআল্লাহ, ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করে আমরা এই আসন দেশনেত্রীকে উপহার দেব।উখিয়া ও টেকনাফের সাধারণ ভোটারদের মতে, বিএনপির অভ্যন্তরীণ এই ঐক্য নির্বাচনের সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। কোন্দল মিটে যাওয়ায় নেতা-কর্মীদের মাঝে ফিরেছে প্রাণচাঞ্চল্য। বিশেষ করে উখিয়া-টেকনাফ সীমান্তে মাদক ও নানাবিধ সমস্যার সমাধানে শাহজাহান চৌধুরীর অভিজ্ঞ নেতৃত্বকে বড় ভরসা মনে করছেন তারা। এই আসনে তাদের শক্ত প্রতিদদ্ধি জামায়াত জেলা আমীর নুর আহমদ আনোয়ারী ।তিনি গত ১ বছর মাটঘাট চষে গনসংযোগ চালিয়েছে। পিছিয়ে ছিল বিএনপিও তারা সকল কৌশল অবলম্বন করে প্রচার প্রচারনায় ছিলেন। এখন দেখার লক্ষি আসন ক্ষেত এই আসন কার হাতে যায়। বাংলাদেশ স্বাদীনের পর থেকে এই আসন যারা পাইছে তারাই ক্ষমতায় গেছে। 

  

  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ

1

হারাগাছ থানার অভিযানে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ

2

বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় ৪ যুবলীগের নেতা গ্রেপ্তার

3

জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর

4

কোম্পানীগঞ্জের নভাগী অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব

5

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্বতীপুরে বর্ণাঢ্য র‍্যাল

6

ফিরোজশাহ বড় মাদ্রাসার মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহম

7

কাজ না করেই বিল দাবী করেছেন যুবলীগ নেতা রাজু

8

নিয়ামতপুরে ইসলামী জলসায় বিএনপি প্রার্থী জননেতা জনাব মোঃ মো

9

জীবন তারেক রহমানকে যা দিয়েছে, তার চেয়ে হাজার গুণ বেশি কেড়ে ন

10

মাদারগঞ্জে নদীতে পড়ে ৫ জনের মৃত্যু

11

বিরলে শীতার্তদের মাঝে এসিআই ক্রপ কেয়ার এর শীতবস্ত্র বিতরণ

12

ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ

13

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

14

আল্লামা নুরুল হুদা ফয়েজী'র ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

15

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে জেলা প্রশা

16

রোলার চাপায় শিশুর করুণ মৃত্যু

17

নবাবগঞ্জের দিশবন্দী হাতিশাল ফাযিল মাদ্রাসায় বই বিতরণ

18

পার্বতীপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আউটরিচ ক্যাম্প

19

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে

20