জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠাতে অনিচ্ছুক বিসিবি, ভেন্যু পরিবর্তনের অনুরোধ আইসিসিতে

 মোঃ রাতুল হাসান লিমন


নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে ইতোমধ্যে আইসিসিকে ই-মেইল পাঠিয়েছে সংস্থাটি।

সোমবার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত বিসিবির জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া বোর্ড সূত্র জানায়, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন বলে মনে করছে বিসিবি। এ কারণেই আইসিসির কাছে বিকল্প ভেন্যুর প্রস্তাব দেওয়া হয়েছে।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। ঘোষিত দলে জায়গা হয়নি দলের নিয়মিত সদস্য নাজমুল হোসেন শান্তর। উইকেটকিপার হিসেবে লিটন দাসের সঙ্গে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে। এছাড়া বাদ পড়েছেন জাকের আলী অনিক।
বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন—
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম।
আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। সূচি অনুযায়ী, বিশ্বকাপের প্রথম দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করার কথা রয়েছে বাংলাদেশের। তবে ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে দলের চূড়ান্ত প্রস্তুতি ও অংশগ্রহণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে ইয়ারপোর্টে গ্রেফতার

1

আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উপলক্ষে পাঁচবিবিতে আলোচনা সভা

2

আজ টিভিতে যা দেখবেন (২৩ এপ্রিল ২০২৫)

3

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: লোহাগাড়ায় জামায়াত সমর্থককে অর্থদণ্

4

টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়

5

লিবিয়া সাগরে মাফিয়াদের গুলিতে মাদারীপুরের দুই যুবকের মৃত্যু

6

টাঙ্গাইল-২ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন গণ অধিকারের শাক

7

তাজিয়াকাটা ঘাটে মোজাম্মেল বহদ্দারের ফিশিং বোট আগুন

8

বকশীগঞ্জে বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯৪ বোতল ভারতীয়

9

কেশবপুরে হাতপাখা প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

10

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৯০তম জন্মবার্ষিকী

11

ভোলাহাটে বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায়, ফ্রি রক্

12

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদা

13

ব্রাহ্মণবাড়ীয়া-১ আসনে উৎসবের আমেজ, শুরু নির্বাচনী মাঠের প্রচ

14

সিলেটে প্রবাসী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি

15

রাজবাড়ীতে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ আরিফ বাহিনীর দুই সদস্য

16

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এর জ

17

জনসমুদ্রের মোহনায় শেষ বিদায়ের যাত্রায় জিয়ার স্মৃতি ছাপিয়ে ইত

18

ঠাকুরগাঁওয়ে জমি দখলের অভিযোগ বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে

19

আশাশুনিতে রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান

20