জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

সড়ক নির্মাণে চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে উত্তেজনা

মোঃ সুমন 

বান্দরবানে প্রভাবশালী ব্যক্তির চাঁদা দাবির অভিযোগে সড়ক নির্মাণ বন্ধ করে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। এ ঘটনায় প্রতিবাদ জানাতে বুধবার (২৯ অক্টোবর) সকালে শহরের পশ্চিম বালাঘাটা এলাকায় সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা জানান, তারা পূর্বপুরুষের আমল থেকে পশ্চিম বালাঘাটা এলাকায় বসবাস করে আসছেন। বর্তমানে ওই পাড়ায় প্রায় দুই শতাধিক পরিবার রয়েছে। প্রথম শ্রেণির পৌরসভার ১নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে এলাকার কোনো চলাচলের উপযোগী রাস্তা নেই। ফলে স্থানীয়দের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, বারবার টেন্ডার হলেও অদৃশ্য কারণে রাস্তা নির্মাণের কাজ বাস্তবায়ন হয়নি। সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৭৪ লাখ টাকা ব্যয়ে পশ্চিম বালাঘাটা ১নং ওয়ার্ডের চন্দ্রঘোনা সড়ক থেকে হাজী নুরুল আলম হয়ে অংসিংপ্রু রেসিডেন্সিয়াল এলাকার রাস্তা নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়।

কিন্তু ঠিকাদারের প্রতিনিধি কাজ শুরু করতে গেলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও ইটভাটা মালিক মাকসুদুল আলম কোম্পানি এবং তার ভাতিজা দিদারুল করিম কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ ওঠে। তারা ঠিকাদারদের মারধরের হুমকি দেন এবং চাঁদা দাবি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়াও বিভিন্ন মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, “আমরা এসব অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাই। ভবিষ্যতে যদি রাস্তা নির্মাণে কেউ বাঁধা দেয়, তবে সাধারণ জনগণ কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।”

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সুনীল দে, মোঃ আজম, বাবু দে, বাসু দে’সহ এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

ছবির ক্যাপশন:

বান্দরবানের পশ্চিম বালাঘাটায় সড়ক নির্মাণে বাঁধা ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধনে অংশ নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ছবি: দৈনিক প্রতিদিনের কাগজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবি-বিএসএফ এর সহযোগিতায় মৃত ভারতীয় নাগরিকের লাশ দেখান বাং

1

কালিগঞ্জে ৪ ইউনিয়ন নিয়ে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতি

2

দেশনেত্রীর শেষ বিদায়ে উপস্থিত ছিলেন না উপদেষ্টা মুশফিকুর রহম

3

কয়রায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পির কর্মীসভা

4

দেশকে অস্থির করে তোলার জন্য কিছু লোক পেছন থেকে কাজ করছে; মির

5

নাসির নগরে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী কাউন চাষ

6

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

7

নড়াইলে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

8

বড়দিন ও টানা তিন দিনের ছুটিতে পর্যটনকেন্দ্রে উপচে পড়া ভিড়

9

সন্ধ্যার মধ্যে দেশের ৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

10

দলের নাম ভাঙ্গিয়ে গোপনে চাঁদা বাজি করেছেন

11

ঘোড়াঘাটে দাবিহীন ১৫শ’ দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট

12

জয়পুরহাট ১ আসনে বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আলোচনা

13

সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্র

14

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

15

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

16

বকশীগঞ্জে কৃষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিত

17

সুন্দরবনের বোট দুর্ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার

18

খুলনায় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ–ছাত্রলীগের ২৫ জন আটক: পুল

19

সিরাজগঞ্জের তাড়াশে নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের বিভিন্ন

20