আবদুর রহিম
প্রকাশঃ 2-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

শীতলক্ষ্যায় উদ্ধার জুবায়েরের মরদেহে আঘাতের চিহ্ন, ময়নাতদন্তে হত্যার প্রমাণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হওয়া দশম শ্রেণির শিক্ষার্থী জুবায়ের বিন মোহাম্মদের মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদনে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিহত জুবায়ের (আনুমানিক-১৬) রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকার বাসিন্দা তপন মিয়ার ছেলে। সে স্থানীয় ভোলাব শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শুক্রবার (৩০ মে) নিহতের মা মিনারা বেগম রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় জুবায়েরের তিন বন্ধু ও একজন প্রাপ্তবয়স্ককে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্তদের পরিচয়:
মো. শাহীন (২০), পিতা: নাঈম, বাসিন্দা: চারিতালুক,মো. রাব্বি (১৯), পিতা: নাজির, বাসিন্দা: গাবতলা,মো. সিয়াম (১৯), পিতা: ফারুক, বাসিন্দা: গাবতলা,আক্তার হোসেন (৩৫), পিতা: হাছেন আলী, বাসিন্দা: চারিতালুক
মামলার এজাহারে বলা হয়, ১৮ এপ্রিল বিকেলে বন্ধু শাহীন জুবায়েরকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর সন্ধ্যায় গাবতলা এলাকার শীতলক্ষ্যার দক্ষিণ পাড়ে নিয়ে গিয়ে অভিযুক্ত রাব্বি ও সিয়ামের সহায়তায় মাথা ও বুকে আঘাত করে এবং শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে পরিবারকে জানানো হয়, জুবায়ের নদী পার হওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। এ প্রচারনায় সহায়তার অভিযোগে আক্তার হোসেনকেও মামলায় অভিযুক্ত করা হয়েছে।
পরদিন সকালে শীতলক্ষ্যা নদী থেকে মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের বক্তব্য:
ইছাপুরা নৌ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) পরিতোষ সরকার বলেন,
প্রথমে একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছিল। ময়নাতদন্তে হত্যার আলামত পাওয়ায় সেটিকে হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। অভিযুক্তরা পলাতক থাকলেও তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর প্রভাব যাত্রী সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ও লঞ

1

কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শীর্ষ সাংগঠনিক পদধারীসহ

2

পলিথিনের খুপরি ঘরে বাস করে মহিউদ্দিনের পরিবার

3

চাঁপাইনবাবগঞ্জের ঋদ্ধি নতুন কুঁড়ির দেশসেরা হয়েছে

4

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও স্কুল ফিডিং মানোন্নয়নে মতবিনিময় সভা

5

ভোলাহাটে নির্বাচনী উত্তাপ: জামায়াতের প্রচারণা জোরদার, বিএনপ

6

নওগাঁর নিয়ামতপুরে LGED-এর সামাজিক কর্মসূচিতে অসহায় নারীদের

7

ঐতিহাসিক মুহূর্ত যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

8

দেশকে অস্থির করে তোলার জন্য কিছু লোক পেছন থেকে কাজ করছে; মির

9

যৌথবাহিনী সাভারে মাদকের অভিযান পরিচালনা করে

10

পূর্নিমা এপেক্স বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়

11

ঘাটাইলে বেগম রোকেয়া দিবস উদযাপন

12

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরো

13

নওগাঁয় বস্তায় আদা চাষে সাফল্যের জোয়ার

14

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছেন পুল

15

হাদি হত্যাকাণ্ডে উত্তাল পাঁচবিবি, শিক্ষার্থীদের মানববন্ধন

16

ধামরাইয়ে প্রতিবন্ধী ভাইয়ের উপর আপনভাইয়ের হামলা

17

ঢাকা -২০-ধামরাইয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয়বাদী ছ

18

বসুন্দিয়ার সাদুল্যাপুর প্রাইমারি স্কুলের বার্ষিক ফল প্রকাশ

19

পাবনা-৪ আসনে সাতজনের মনোনয়ন বৈধ, বাতিল ১

20