জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছেন পুলিশ কর্মকর্তা ও তার পরিবার


সাদ্দাম  হোসাইন 
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তা ও তার পরিবারের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আব্দুল খালেক হাওলাদার ও তার চাচাত ভাই মো. সুলতান হাওলাদারের মধ্যে পারিবারিক বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ ঘটনায় গত এপ্রিল মাসে থানায় অভিযোগ দিলে পুলিশ ও এলাকাবাসীর মধ্যস্থতায় আপস মীমাংসা হয়। কিন্তু মীমাংসা অমান্য করে সুলতান হাওলাদারের ছেলে, পুলিশ কর্মকর্তা এসআই মো. রুবেল হাওলাদার ভবন নির্মাণ শুরু করেন।

২০ অক্টোবর বিকেলে আব্দুল খালেক হাওলাদার নির্মাণ কাজ বন্ধের অনুরোধ জানালে উল্টো হুমকির মুখে পড়েন বলে অভিযোগ। পরে তিনি ২৩ অক্টোবর বরিশালের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এসআই রুবেল হাওলাদার, তার বাবা সুলতান হাওলাদারসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

আদালত উজিরপুর থানার ওসিকে আইনশৃঙ্খলা রক্ষা ও সহকারী ভূমি কর্মকর্তাকে সরেজমিন তদন্ত করে আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের নির্দেশে উজিরপুর থানা পুলিশ ২৫ অক্টোবর সকালে নোটিশ প্রদান করে।

বাদীর ছেলে মিলন হাওলাদারের দাবি, পুলিশের উপস্থিতিতেই অভিযুক্তরা তাদের পরিবারকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয় এবং নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ অব্যাহত রাখে।

নোটিশ প্রদানকারী এএসআই জাহিদ বলেন, “নোটিশ আমি পৌঁছে দিয়েছি। সামান্য কথা কাটাকাটি হয়েছে, তবে হুমকির বিষয়ে কিছু জানি না।”

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস ছালাম জানান, “আমি আদালতের নির্দেশে এসআই রুবেলকে নোটিশ ও ফোনে জানিয়ে দিয়েছি—নিষেধাজ্ঞা মেনে কাজ বন্ধ রাখতে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে নবাগত ইউএনও

1

সিলেটের সব অনুষ্ঠানে তারেক রহমানের পাশেই ছিলেন স্ত্রী ডা. জু

2

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুর হোসেন গ্রেপ্তার

3

বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার

4

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

5

বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রে

6

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আঃ সালাম

7

হাতিয়াকে ঘিরে নতুন স্বপ্ন: চালু করা যেতে পারে হেলিকপ্টার সেব

8

কৌশলের নামে গুপ্ত-সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

9

বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, স

10

কালিগঞ্জে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

11

দৌলতপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সভাপতি এরশাদ সম্পাদক রি

12

কয়রায় বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসার নবগঠিত কমিটি বিবি

13

বড় জয়ে লিভারপুলের শিরোপা উদ্‌যাপনের অপেক্ষা বাড়াল আর্সেনাল

14

নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ

15

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে যা জানা যাচ্ছে

16

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা, হ

17

বগুড়ায় আবারও খু*ন, দুর্বৃত্ত*দের রা*ম দা দিয়ে খোকন নামে এক ব

18

দৌলতপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

19

বেগমগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

20