জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

মোঃ আব্দুল্লাহ আল মামুন

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থকেরা। শনিবার সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল শেষে মধুপুর বাসস্ট্যান্ডসংলগ্ন তিন সড়ক মোহনায় আনারস চত্বরে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে মধুপুর হয়ে চলাচলকারী কয়েকটি জেলার যাত্রীবাহী ও মালবাহী পরিবহন আটকা পড়ে এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরে আসতে থাকেন। পরে বড় একটি মিছিল শহর প্রদক্ষিণ করে আনারস চত্বরে অবস্থান নেয়।

বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন বিক্ষোভের সমন্বয়ক সাবেক বিএনপি নেতা আনোয়ার হোসেন, যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান, আব্দুল লতিফ পান্না ও মনি সরকার। এ সময় উপস্থিত ছিলেন মধুপুর–ধনবাড়ী উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে অ্যাডভোকেট মোহাম্মদ আলী অন্তত ১৭টি রাজনৈতিক মামলার আসামি হয়েছেন এবং তিনবার কারাবরণ করেছেন। দলের প্রতি তার দীর্ঘদিনের নিষ্ঠা, ত্যাগ ও জনসম্পৃক্ততা থাকা সত্ত্বেও তাকে মূল্যায়ন করা হয়নি। বরং যাকে টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি অতীতে এলাকায় তেমন সক্রিয় ছিলেন না। বক্তাদের অভিযোগ, এভাবে মনোনয়ন দিয়ে আসনটি ‘হারানোর আয়োজন’ করা হয়েছে।

তারা দাবি করেন, আসনটি পুনরুদ্ধার করতে হলে ঘোষিত প্রাথমিক মনোনয়ন বাতিল করে অ্যাডভোকেট মোহাম্মদ আলীকেই ধানের শীষ প্রতীকের মনোনয়ন দিতে হবে।

উল্লেখ্য, টাঙ্গাইল-১ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন এবার দলের মনোনয়ন পেয়েছেন। তিনি টাঙ্গাইল-২ আসনের ভুয়াপুর উপজেলার স্থায়ী বাসিন্দা এবং বিখ্যাত আফাজ ফকির পরিবারের সদস্য। ১৯৯৬ সালে ভুয়াপুরে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে পরাজয়ের পর ২০০১ সালের জাতীয় নির্বাচনে টাঙ্গাইল-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মধুপুরে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। এরপর একাধিকবার ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেও বিজয়ী হতে পারেননি। এবার তিনি তৃতীয়বারের মতো মনোনয়ন পেয়েছেন।

আসনটিতে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দেন অ্যাডভোকেট মোহাম্মদ আলীর অনুসারীরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিহাতীতে এক ব্যাক্তিকে পায়ের রক কেটে হত্যা

1

গোবিন্দগঞ্জে বিএনপি মনোনয়ন নিয়ে তৃণমূলে তীব্র অসন্তোষ

2

ঢাকা–নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন লাইনে সংস্কার কাজ, সাময়িক ভোগা

3

কাজ না করেই বিল দাবী করেছেন যুবলীগ নেতা রাজু

4

বেগম জিয়ার মৃত্যুতে টনকী বাজারের প্রতিটি দোকানে কালো পতাকা

5

বিনা সরিষা- ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

6

বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে গুরুতর আহত করল স্বা

7

কালিগঞ্জে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে নেংগি চ্যাম্প

8

ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক ও নগদ টাকা

9

অভিযোগ চাপা দিতে প্রেস ব্রিফিং

10

মাদারীপুর-১ এ নাদিরা মিঠু ও মাদারীপুর-২ এ জাহানদার আলী জাহান

11

সারা দেশের মত সরাইলে ও পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতি বির

12

গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: শাহ শের আলী গ্

13

ছেলের হাতে পিতার নির্মম খুন

14

টঙ্গীতে দিনভর তীব্র যানজট

15

লোনা পানিতে মরছে দেশ, কৃষক বাঁচাও বাংলাদেশ

16

বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক মালিক সমিতি গঠন

17

পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর

18

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জ

19

মাট থেকে ব্যারাকে সেনাবাহিনী

20