জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাভারে পার্কিংয়ে রাখা বাসে আগুন, গুলি বর্ষণ

মো: মাসুম কবির
সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে তারা। এ সময় তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে আহত হয়েছেন চালক। বুধবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, একটি মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসটির ৮০ শতাংশ পুড়ে যায়।

বাসের চালক আব্দুস সাত্তার বলেন, বাসের ভেতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি চার জন দুইটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পড়া ছিল। তাদের দেখে যখন আমি চিল্লানি শুরু করি তখন তারা ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমি হাঁটুতেও আঘাত পাই।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে আমাদের একটি ইউনিট গিয়ে মাত্র ১৫ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আমরা হতাহতের কোন খবর পাইনি।

বাসের মালিক মো. সোহেল বলেন, আমার উপার্জনের একমাত্র সম্বল ছিল এই বাসটি। যে বা যারা আমার এই ক্ষতি করল আমি তাদের বিচার চাই। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানাই, আমি যেন আমার ক্ষতিপূরণ পাই সেই ব্যবস্থা করে দেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল দুষ্কৃতিকারীরা এসে ওই বাসে আগুন দেয়। এ ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

1

শেরপুরের ঝিনাইগাতীতে বন বিভাগের জমি দখল, নিষিদ্ধ ইউক্যালিপটা

2

বাঞ্ছারামপুরে পদ্মা অয়েল পিএলসি’র কম্বল বিতরণ অনুষ্ঠিত

3

দিনাজপুরে ই-ট্রাফিক জরিমানা আদায়ে POS মেশিন বিষয়ক প্রশিক্ষণ

4

মাদারীপুর ০৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী,"আনিসুর ররমান তালু

5

চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার করতে হবে: নাসীরু

6

৫০ লক্ষ টাকার মাছ মেরে ফেলছে দুর্বৃত্তরা

7

পার্বতীপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক স

8

জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর

9

শাকসু নির্বাচন স্থগিতের পেছনে এক ‘লিডারের’ হাত, অভিযোগ সাদিক

10

চাঁপাইনবাবগঞ্জে ধানের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

11

শফিকুল ইসলাম মোড়ল ভাইয়ের উঠান বৈঠক

12

শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর মর্মান্তিক মৃ

13

কুড়িগ্রাম ৪ আসনের ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে

14

ঝিনাইদহের ৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকটে

15

সাতক্ষীরার উন্নয়নে তারেক রহমানের নজর রয়েছে: কাজী আলাউদ্দীন

16

বান্দরবানের লামায় প্রশাসনের বিরুদ্ধচারণকারীদের বিচার চেয়ে ম্

17

বিদ্যুৎ সংযোগে প্রকাশ্য ঘুষ বাণিজ্য

18

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

19

পাগলা মসজিদের দানবাক্সে এবার ৩৫ বস্তা টাকা

20