জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

চাতরী চৌমুহনীতে ফুটপাত দখলে মারাত্মক জনদুর্ভোগ

মুহাম্মদ সাইফুল ইসলাম

আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের সিইউএফএল সড়কে  উত্তর পাশে  দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। বাজারের ব্যবসায়ীরা ইচ্ছেমতো ফুটপাত দখল করে রাখায় স্বাভাবিক হাঁটাচলা ব্যাহত হচ্ছে, তৈরি হচ্ছে মারাত্মক জনদুর্ভোগ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে সরেজমিনে ঘুরে দেখা যায়, বাজারের বিভিন্ন স্থানে দোকানের পণ্য, বাক্স ও অন্যান্য সামগ্রী ফুটপাতের ওপর রেখে পুরো পথ দখল করে রাখা হয়েছে।  একাধিকবার সতর্ক করার পরও ব্যবসায়ীরা কোনো নির্দেশনা মানছেন না বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় গার্মেন্টস শ্রমিক শারমিন আক্তার  বলেন, ফুটপাত দিয়ে হাঁটার সময় প্রতিদিনই মানুষের সঙ্গে মানুষের ধাক্কা লাগে। এর মূল কারণ ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল ফুটপাতে রেখে দেয়। একজন ডান দিক থেকে আসলে আরেকজন বাম দিক থেকে এলে যাওয়ার আর কোনো সুযোগ থাকে না। আমরা বিশেষ করে নারী পথচারীরা অনেক কষ্টে চলাচল করি। এই পরিস্থিতি বহু বছর ধরে চলে আসছে।
এ বিষয়ে চাতরী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল মনসুর বলেন, আমি একাধিকবার ব্যবসায়ীদের ফুটপাত ফাঁকা রাখতে বলেছি, যেন পথচারীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। কিন্তু তারা কোনো কথা শুনছে না। বিষয়টি আমি আবারও উপজেলা প্রশাসনকে জানাবো।
এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিয়ে ফুটপাত দখলমুক্ত করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালপুরে বিনামূল্যে বকনা গরু বিতরণ

1

কাপাসিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্তদের সংব

2

ছাত্রলীগ নেতার অভিযোগ ‘৫ লক্ষ টাকা চেয়েছে’, জেলার বললেন ‘সম্

3

নবাবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ❝ব্লাড ডোনেশন সোসা

4

শাহরাস্তিতে সাইবার অপরাধে কিশোর গ্রেফতার রাষ্ট্রীয় নিরাপত্তা

5

সুবর্ণচরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ

6

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

7

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্ম হত্যা

8

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান ও দায়িত্বভার গ্রহণ

9

এবার আমরা ভোট করবো সত্যের পক্ষে জি কে,গউছ

10

কিশোরগঞ্জে নিজ এলাকায় এলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব

11

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্ব

12

এক হাজারের বেশি টাকা পাঠানো যাবে না বিকাশ, রকেট ও নগদে

13

ময়মনসিংহ সদরের নতুন ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী

14

২৮ অক্টোবর জাতির কাছে প্রেরণার বাতিঘর

15

তিন পাহাড়ি যুবক হত্যার অভিযোগ—দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্ব

16

ঢাকা -২০ ধামরাই এর বি এন পি'র নমিনেশন প্রার্থী চারজন

17

সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের কবলে পড়া ১৩ জেলেকে জীবিত উদ্ধার

18

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

19

এমইউজে নির্বাচিত সকল নেতৃবৃন্দকে কয়রা উপজেলা প্রেসক্লাবের থ

20