Mst: Meherun Nesa
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

৪ নং শেখপুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত


 মোঃ মশিউর রহমান 
গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর সদর উপজেলার ৪ নং শেখপুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বুধবার (১৪ জানুয়ারি) বাদ আসর শেখপুরা ইউনিয়নের মোস্তানবাজার সুখীপীর হাফিজিয়া মাঠ প্রাঙ্গণে এ দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।
৪ নং শেখপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবেদুল ইসলামের সঞ্চালনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান ও ত্যাগের কথা স্মরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মো. মাহবুব আহমেদ, খালেকুজ্জামান বাবু এবং কোতোয়ালী বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী মামুনুর রশিদ কচু, ৪ নং শেখপুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ও সামাদ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সদস্য মশিউর রহমান, রতন কোতোয়ালি, মহিলা দলসহ জেলা বিএনপি, কোতোয়ালী বিএনপি ও শেখপুরা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
স্মৃতিচারণ পর্ব শেষে আয়োজিত দোয়া-মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর ২০২৫ গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলার জয়মনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মদি দোকান ও নগত

1

গর্তে গর্তে তাজা মাছ বর্ষায় গ্রামে উৎসবের আমেজ

2

যশোর-২ আসনের নির্বাচনী মাঠে উত্তাপ বৃদ্ধি

3

আগামী ১৩ নভেম্বর ঢাকায় “লকডাউন” কর্মসূচি ঘিরে টেকেরহাটে পুল

4

বগুড়ার গাবতলীতে তারেক রহমানের জন্মদিনে দোয়া ও মোনাজাত

5

শহীদ বুদ্ধিজীবী দিবসে শেরপুরের কল্যাণী বধ্যভূমি ও গণ-কবরে পু

6

জয়পুরহাট চিনিকলের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্

7

র‌্যাব-১২, এর অভিযানে সিরাজগঞ্জে গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী

8

নতুন ঘর পেলেন অসহায় বিমলা হাজং

9

শ্রীমঙ্গলে কিশোরী রুপা এক মাস ধরে নিখোঁজ

10

রায়গঞ্জে কৃষকদের সঙ্গে সরিষা চাষের উপর উঠান বৈঠক অনুষ্ঠিত

11

বান্দরবানের লামা থানার জনপ্রিয় ওসি মোঃ তোফাজ্জল হোসেন বদলি

12

রোয়াংছড়িতে নবগঠিত এনসিপি কমিটি সাংগঠনিক পরিচিত সভা

13

বিনা অপরাধে আ'লীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করতে দেওয়া হব

14

তালতলী পুকুরে ডুবে আবদুল্লাহ্ নামের এক শিশুর মৃত্যু

15

সিরাজগঞ্জ–১ আসনে সেলিম রেজাকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে

16

সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মানবতার দৃষ্টান্ত স্থাপন ক

17

মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

18

রাজশাহীতে পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা

19

রাবিপ্রবিতে প্রথমবারের মতন আয়োজিত হলো জাতীয় ট্যুরিজম কনফারেন

20