জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

পলিথিনের খুপরি ঘরে বাস করে মহিউদ্দিনের পরিবার

মোঃ ফরমান উল্লাহ 
নেত্রকোণা জেলার সদর উপজেলার চাপান বাজার সংলগ্ন মগড়া নদীর পূর্ব পাড়ে পলিথিনের খুপরি ঘরে বসবাস করছেন মহিউদ্দিনের পরিবার।  মহিউদ্দিনের নিজস্ব কোন সম্পত্তি নেই। মগড়া নদীর পূর্ব পাড়ে  তার ভাইয়ে জায়গায় পলিথিন দিয়ে ঘর তৈরী করে জীবন যাপন করেছেন মহিউদ্দিনের পরিবার।
৭০উর্ধ্ব মহিউদ্দিন মানুষের সাহায্য নিয়ে জীবিকা নির্বাহ করেন। তার নিজের কোন জায়গা জমি নেই।

এলাকাবাসী জানান একসময় মহিউদ্দিনের বাবার অনেক জায়গা জমি ছিল। মহিউদ্দিনের বাবা জীবদ্দশায় সকল জমি বিক্রি করে দেন। মহিউদ্দিনের এক ছেলে হেলিম। সে অন্যের জমিতে কাজ করে কোন রকম দিনাতিপাত করছেন।

বৃদ্ধ মহিউদ্দিনের সাথে কথা বলতে গেলে তিনি শুধু নিজের নাম বলে পাসকাটিয়ে দূরে সরে পড়েন। নাম জিজ্ঞাস করলে শুধু বললেন  মহিউদ্দিন। অন্য কোন পরিচয় জানতে চাইলে তিনি কোন কথা বলেন নি। এতে বুঝা গেলো তিনি যে কাজ করে জীবিকা নির্বাহ করছেন তা প্রকাশ করা তার নিকট লজ্জাজনক। তাই তিনি পেশার পরিচয় না দিয়ে শুধু বলেন আমার নাম পরিচয় দিয়ে কি হবে? মহিউদ্দিন ও তার  স্ত্রী রহিমা দুই জনেই বয়স্ক। তারা দুই জনই বয়স্কভাতার কার্ডধারী।

বাজারের এক ব্যবসায়ী বলেন সরকারী- তাদের বসবাসের জন্য একটি ঘর তৈরা করে দিলে শেষ বয়সে বৃষ্টির পানিতে ভিজা থেকে রক্ষা পেত।

আশেপাশের লোকজন জানান মহিদ্দিন ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। মহিউদ্দিনের বাবাও সব সহায় সম্পত্তি হারিয়ে শেষ বয়সে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নিবার্হ করেছেন। মহিউদ্দিনের ছেলে হেলিমের তিন ছেলে-মেয়ে মধ্যে একটি বাক প্রতিবন্ধী। বসবাসের ঘর দেখে মনে হলো বৃষ্টির পানি তাদের নিত্য সঙ্গী। সামান্য বৃষ্টি হলেই তাদের বসবাসের ঘরের সব কিছু বৃষ্টির  পানিতে ভিজে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

1

নিয়ামতপুরে ইসলামী জলসায় বিএনপি প্রার্থী জননেতা জনাব মোঃ মো

2

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় বিনা

3

পাঁচবিবিতে বিভিন্ন বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

4

চাঁপাইনবাবগঞ্জে রোজার মাসে বিক্রির জন্য মজুদ নিম্নমানের খাঁজ

5

মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ক

6

দৃষ্টিহীন গোলাপ বিশ্বাস,ডিম-বাদাম বিক্রি করে চলছে জীবনের লড়া

7

সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডি

8

শৃঙ্খলা উপকমিটির সভা অনুষ্ঠিত

9

ভাঙ্গুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

10

নোয়াখালীতে কৃষকের হাত ভেঙে কুপিয়ে জখম

11

নওগাঁর নিয়ামতপুরে গভীর রাতে নাশকতা

12

টাঙ্গাইলের মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

13

শমশেরনগর ডাকঘর অবহেলার আরেক নমুনা

14

ছাতক পৌরসভার সাবেক মেয়র কালাম চৌধুরী আটক

15

শীতের রাতে ঘুমন্ত শিশুদের শরীরে কম্বল জড়িয়ে দিল ডিমলা উপজেলা

16

মাদারীপুরে আ'লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়ে সব পদ

17

নাটোরে শহীদ মাসুদ রানার জানাজা ও দাফন সম্পন্ন

18

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

19

ঐতিহ্যের নীরব সাক্ষী বালিয়াটি জমিদার বাড়ি: অবহেলায় হারিয়ে যে

20