জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইউপি সদস্যের অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার

 আনোয়ারুল ইসলাম জুয়েল

কুড়িগ্রামের চিলমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে তিন বছর আগের টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে ক্ষোভ প্রকাশ করেছেন অভিযুক্ত ইউপি সদস্য আব্দূস সাত্তার। চিলমারী উপজেলার  নয়ারহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল সাত্তার এর বিরুদ্ধে এ অভিযোগ তুলে ওই ওয়ার্ডের সাধারণ মানুষ সম্প্রতি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন অফিসে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ সূত্রে জানা গেছে, ইউনিয়নের ফেইচকার চর এলাকায় রহিমের ছ-মিল হতে সাহেব আলীর ভিটা পর্যন্ত রাস্তাটি মেরামতের জন্য ২০২৩-২৪ অর্থবছরে ১ লক্ষ ৫২ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। ২০২৫-২৬ অর্থ বছরে একই রাস্তার নাম পাল্টিয়ে সংস্কারের জন্য ২ লক্ষ ১০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়। মগরাকুরা আকন্দ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য ২০২৩-২৪ অর্থবছরে ২ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হলেও কোন কাজ করা হয়নি। 

 এ ব্যাপারে  ইউপি সদস্য আব্দুল সাত্তার জানান, রাস্তার কাজ আমি করেছি। মগড়াকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরাদ্দ থেকে তৎকালীন টিএনও স্যার এবং পিআইও স্যার আমাকে ৩০ ট্রাক মাটি কাটতে বলেছিলেন। সেখানে আমি ৫৯ ট্রাক মাটি কাটায় আমাকে বকাঝকা করে কম বিল দিয়েছেন। এতে আমার পকেট থেকে সাড়ে ১২ হাজার টাকা ক্ষতি হয়েছে।  তিনি আরো জানান, বিগত পতিত সরকারের মদদপূষ্ট গুটি কয়েক স্বার্থপর লোক আমার সূনাম ক্ষূন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি দাবী করেন,  এ বছরের গ্রামীন অবকাঠামে সহ অন্যান্য কাজে যথারীতি সঠিক তদারকি শেষে প্রশাসন বীল প্রদান করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রহমান জানান, কাজ বুঝিয়ে নিয়ে বিল দিয়েছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, অভিযোগ  তদন্ত করে দেখা হবে।
 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমার থেকে গুলি, টেকনাফে বাড়ির সামনে কিশোরী নিহত

1

দিনাজপুর জেলার বিরামপুরে আমন ধান কাটা শুরু হয়েছে

2

চুনারুঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

3

আশুগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার

4

ইকড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত, উপস্থিত ছি

5

আওয়ামীলীগ নিজেদের কল্যানে কাজ করেছে : ড. মঈন খান

6

ভোলার বোরহানউদ্দিন হারুন গোলদারের হাঁস মুরগির খামার দুর্বৃত্

7

বিষ্ণুপুর গ্রামে জমি বিরোধে উত্তেজনা

8

আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় মেডেল জয়ী আবু রায়হানকে সেল

9

ধামইরহাটে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

10

শ্রীমঙ্গলে সাত দিনব্যাপী হরিনামযজ্ঞের সমাপ্তি

11

নোয়াখালীতে গ্রাম আদালত সক্রিয় করনে দিনব্যাপী প্রশিক্ষণ অনু

12

মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ,আইপ

13

চর দখল নিয়ে গোলাগুলি, বাবা ছেলে সহ নিহত ৫ জনের বাড়ি হাতিয়া

14

আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনু

15

নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজে ছাত্রী সংসদ নির্বাচন অন

16

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি ধানেরশী

17

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্

18

২৫ বছর ধরে অবৈধ প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা

19

লাউসার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছ

20