জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শীর্ষ সাংগঠনিক পদধারীসহ গ্রেফতার ৬

 গোলাম রাব্বি 

   কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল পর্যন্ত কুলিয়ারচর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুন্নবী।
থানা সূত্র জানায়, গ্রেফতারকৃতরা হলেন-ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হীরা মিয়া সরকার, কুলিয়ারচর উপজেলা যুবলীগের আহ্বায়ক ইমরান মিয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহা আলম, ছয়সূতী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন, ফরিদপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সুরুজ খান এবং ছয়সূতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ শরীফ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও অস্ত্র আইনে গ্রেফতার দেখানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে আর গতকাল রাতে গ্রেফতার উপজেলা যুবলীগের আহ্বায়ক ইমরান মিয়াকে একই আইনানুগ প্রক্রিয়ায় আজকে বিজ্ঞ আদালতে প্রেরন করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুন্নবী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনের লক্ষ্যে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ছয়জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্

1

বসুন্দিয়ায় লিটিল এ্যাঞ্জেল ইনস্টিটিউট এর বিদায়ী শিক্ষার্থ

2

কুয়েটে ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্না

3

আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনু

4

বৈচিত্র্যময় কর্মকাণ্ড

5

এ মুহূর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া সম্ভব

6

দিনাজপুর-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দি

7

ঝিনাইদহ কালীগঞ্জে বাবার সাথে অভিমানে কিশোরের আত্মহত্যা

8

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অনুমোদনহীন ক্লিনিক

9

কলমাকান্দায় অনুষ্ঠিত হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা–২০২৫

10

গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ

11

টবগী ৪ নং ওয়ার্ডে মহিলা দলের পরামর্শ সভা

12

অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম

13

৩৮ কেজি ওজনের ৫ ফুট লম্বা কোরাল, ধরা পড়ল বড়শিতে

14

বিনা অপরাধে আ'লীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করতে দেওয়া হব

15

কালিহাতীতে অবসরপ্রাপ্ত জাদুঘর কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার

16

শিবগঞ্জে যুবদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী‌ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যা

17

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের লিফট অপারেটর এর উপরে অতর্কিত

18

ঢাকা -২০ ( ধামরাই) নমিনেশন পেয়েছেন বিএনপি থেকে আলহাজ্ব তমিজ

19

হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত// মির্

20