জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে জামায়াতে ইসলামী ঘোষিত তিন আসনের প্রার্থী চূড়ান্ত

হাবিবুর রহমান সুমন 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর জেলার তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জেলার তিনটি আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

মাদারীপুর-০১ (শিবচর) আসনে জামায়াতের প্রার্থী হয়েছেন মাওলানা সারোয়ার হোসেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার আমীর।

মাদারীপুর-০২ (মাদারীপুর সদর আংশিক ও রাজৈর উপজেলা) আসনে প্রার্থী হয়েছেন মাওলানা আব্দুস সোবাহান খান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলার সাবেক আমীর, কেন্দ্রীয় কমিটির ফরিদপুর অঞ্চলের টিম সদস্য এবং সদর উপজেলার চরনাচনা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

অন্যদিকে, মাদারীপুর-০৩ (কালকিনি ও ডাসার) আসনে দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মো. রফিকুল ইসলাম মৃধা। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কালকিনি পৌরসভা শাখার আমীর ও ইসলামী ছাত্রশিবির মাদারীপুর জেলা শাখার সাবেক সভাপতি।

দলীয় সূত্রে জানা গেছে, ঘোষিত প্রার্থীরা ইতোমধ্যে নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচার-প্রস্তুতি শুরু করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অষ্টগ্রামে শীতার্তদের মাঝে দারিদ্র্য বিমোচন সংস্থার কম্বল বি

1

বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বি

2

গজারিয়ায় একের পর এক দুর্ধর্ষ ডাকাতি

3

কেরানীগঞ্জে খেলাধুলার উন্নয়নে পীয়ারলেস ইয়ুথ ক্লাবে উপজেলা প্

4

বারহাট্টায় ডেবিল হান্টে উপজেলা যুবলীগের সভাপতিসহ আটক তিন

5

কুলাউড়ায় পুলিশের বি'শেষ অ-ভিযানে ১৪ ও'য়া'রেন্টভুক্ত আ-সামি গ

6

ব্র্যাকের মানবিক উদ্যোগ ভাঙ্গুড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতর

7

পটুয়াখালীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

8

স্ত্রীর মৃত্যু নিয়ে স্বামীর হত্যা মামলা: ৮ বছর পর কবর থেকে ল

9

মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে 'ফিশিং ট্রলার' জলদস্যুদের কবলে

10

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম

11

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরুর দিনে সহকারী শিক্ষকদের কর্মবিরত

12

নিয়ামতপুরের শ্রীমন্ত পুর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্

13

বড়লেখায় জোড়া খুন গুরুতর আহত ১

14

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ: মার্কিন মধ্যস্থতায় আলোচনায় নতুন গতি

15

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিদ্রোহী প্রার্

16

শাহরাস্তিতে বিজয়ের ছোঁয়া: প্রস্তুতিমূলক সভায় একত্রিত স্থা

17

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অতিক্রম রোধে তৎপরতা জোরদার করা হয়েছে

18

আমাদের কাজ চুরি করা নয়

19

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

20