জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে অস্ত্র ও মাদকসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার

ইফতিয়ার আহম্মেদ পুলক।।

রূপগঞ্জে মাছিমপুর এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মাদক, আগ্নেয়াস্ত্র, গুলিসহ শুটার রিয়াজ বাহিনীর পাঁচ সহযোগীকে সেনাবাহিনী ও পুলিশ গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল এবং রূপগঞ্জ থানা পুলিশের এই যৌথ অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন-রমজান মোল্লা (৩৫), সবুজ (২৬), মেহেদী হাসান (২৫), এনামুল হক (২৫), সুমন হোসেন (২৩)।
তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর পাঁচ জনকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পূর্বাচল আর্মি ক্যাম্পের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ১৪টি বারুদ বোমা, ছয় বোতল ফেনসিডিল, নয় পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এরা রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাদাবাজ শুটার রিয়াজের সহযোগী। তাদের কর্মকান্ডে এলাকাবাসী একপ্রকার জিম্মি হয়ে আছে। উল্লেখ্য যে গত ০৩ সেপ্টেম্বর সিলেটের গোয়াইনঘাট এলাকা থেকে শুটার রিয়াজকে গ্রেফতার করা হয়েছে।
পূর্বাচল আর্মি ক্যাম্প জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্র নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘার পদ্মার চরে এক রাতে চার বাড়িতে ডাকাতি মামলায় একজন আটক

1

জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির সং

2

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ জন উপকারভোগীর মাঝে আর্থিক সহায়তা বিতরণ

3

সাদুল্লাপুরে শিক্ষিকার গালকাটা ঘটনায় প্রাক্তন স্বামী গ্রেফতা

4

টেকনাফে পুকুরে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু

5

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জাম

6

পাবনা-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশা খন্দকার আকতার হোসে

7

বড় পুকুরিয়া কয়লা খনিতে দেয়াল ধসে বিপুল কয়লা অরক্ষিত

8

‎খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে কিশোরগঞ্জে জেলা বিএনপির ক

9

কয়রায় সুধীজনদের সাথে খুলনা জেলা পুলিশ সুপারের মতবিনিময়

10

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

11

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

12

বগুড়া দুমাসের সংসারের এক ঝলমলে সকাল ও নিথর দুপুরের করুণ কাহি

13

ছাতকে হাজী ওয়াহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

14

পাবনা ০৩আসনে ধানের শীষ না পেয়ে গণঅধিকারের ট্রাকে বিএনপি নেতা

15

দুবলার চরে শুরু হয়েছে রাসমেলা

16

সুন্দরবনের বোট দুর্ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার

17

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত.

18

জামাত ও বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ -ইমরান সালেহ প্রিন্স

19

শিবিরের সাবেক জেলা সভাপতি সোহেলের সঙ্গে ১১ দলীয় প্রার্থী মাদ

20