জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত.

মোঃ আনোয়ারুল ইসলাম খুলনা। ।

  



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা–৬ (পাইকগাছা–কয়রা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পির পক্ষে নির্বাচনী কার্যক্রম আরও সমন্বিত ও সুসংগঠিত করার লক্ষ্যে পাইকগাছায় অনুষ্ঠিত হয়েছে নতুন নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা। বুধবার বিকেল ৪টায় পৌরসভার পুরাতন পরিবহন চত্বরে এই সভার আয়োজন করা হয়।

বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে গঠিত ২২ সদস্যের এই কমিটি সম্প্রতি অনুমোদন দেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ। কমিটিতে পৌর যুবদলের আহ্বায়ক জি.এম. রুস্তমকে আহ্বায়ক এবং পৌর যুবদলের সদস্য সচিব জি.এম. আনোয়ারুল ইসলামকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নতুন কমিটির আহ্বায়ক জি.এম. রুস্তম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জি.এম. আনোয়ারুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ।

সভায় বক্তব্য রাখেন—আরিফুল ইসলাম, ফয়সাল রাশেদ সনি, মো. সোহেল আহমেদ, মো. সবুজ সানা, রাসেল হোসেন রাজা, আসাফুর জামান তুহিন, নাজমুল হোসাইন বাপ্পি, রেজাউল করিম রেজা, বেল্লাল মীর,তরিকুল ইসলাম, বাবু শংকর মণ্ডল, লাভলু সানা, জাফর সানা, রবিউল ইসলাম, আমিনুর জোয়ারদার,রবিউল গাজী।

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশব্যাপী গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এ পরিস্থিতিতে খুলনা–৬ আসনে ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে। বক্তারা কেন্দ্রভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা, ভোটার যোগাযোগ, গণসংযোগ পরিকল্পনা এবং নির্বাচন-সংক্রান্ত সমন্বিত কর্মপন্থা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ  জানান, ভোটের আগ পর্যন্ত বাড়ি–বাড়ি যোগাযোগ, পোলিং এজেন্ট তৈরিসহ প্রতিটি দায়িত্ব সুসংগঠিতভাবে পরিচালনা করতে কমিটি কাজ করবে। সভায় নির্বাচনী পরিবেশ বজায় রাখা, দলের অভ্যন্তরীণ ঐক্য রক্ষা এবং ভোটারদের কাছে দলের প্রতীক ও প্রার্থীর পক্ষে ইতিবাচক বার্তা পৌঁছানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠে আরও গতিশীলতা আনতে অঙ্গীকার করেন।

সভা শেষে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়দিন ও টানা তিন দিনের ছুটিতে পর্যটনকেন্দ্রে উপচে পড়া ভিড়

1

ঝিনাইদহে কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

2

জামায়াতে ইসলামী আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে বৈষম্যহীন বাং

3

মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করাই কয়রায় আনন্দ মিছিল

4

ডাসারে,শিক্ষন-ঘাটতি পূরনের লক্ষ্যে,শনিবারও শ্রেনীকার্যক্রম চ

5

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা

6

জামায়াতের রাজশাহী -৫ আসনের প্রার্থী পরিবর্তন

7

লিবিয়ার ভূমধ্যসাগরে ডুবে মাদারীপুরের দুই যুবকের মৃ/ত্যু

8

নাসিরনগরে বাড়ছে শীতের প্রকোপ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রির ধূম

9

সোনাগাজীতে পুলিশ ও সাংবাদিকের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে হে

10

কালিগঞ্জে শান্তিপূর্ণ সমাজ গঠনে যুব নেতৃত্ব বিষয়ে তিনদিনব্যা

11

বাঘাইছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

12

দিনাজপুর-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই মনোনয়ন প্রত্য

13

সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল

14

আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীই থাকতে চ

15

বিষফোঁড়া ইসরায়েলকে নির্মূল করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম

16

ভোলায় শীতার্ত মানুষের পাশে করিম–বানু ফাউন্ডেশন, কম্বল ও খাবা

17

উপজেলা কয়রায় সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের পথসভা

18

জনতার বন্ধু ফাউন্ডেশনের ৬ বছর পূর্তি উদযাপনে দিনব্যাপী স্বেচ

19

টাঙ্গাইলের সখীপুরে ফুটবল খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় য

20