জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সাদুল্লাপুরে শিক্ষিকার গালকাটা ঘটনায় প্রাক্তন স্বামী গ্রেফতার


তরু খান

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শারমিন সুলতানা (৩৭) নামের এক শিক্ষিকাকে হত্যার চেষ্টায় তার গাল কেটে দিয়েছে প্রাক্তন স্বামী আতাউর রহমান। এ ঘটনায় থানায় একটি এজাহার দাখিল হলে আসামি আতাউরকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শয্যায় আহত শারমিন সুলতানাকে চিকিৎসাধীন অবস্থায় দেখা গেছে। এসময় কাটাক্ষত যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি। 

আহত শারমিন সুলতানা উপজেলার নলডাঙ্গার মৃত বজলার রহমান মন্ডলের মেয়ে ও জুনিদপুর ইসলামীয়া দাখিল মাদরাসার শিক্ষিকা। 

এজাহার সুত্রে জানা গেছে- সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চক নারায়ন গ্রামের আমজাদ আলী মন্ডলের ছেলে আতাউর রহমানের সঙ্গে শারমিন সুলতানার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। এরই মধ্যে আতাউর রহমান বিভিন্ন অজুহাতে শারমিন সুলতানাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। এ ধরনের নির্যাতন সহ্য করতে না পেরে ২ বছর আগে শারমিন বিবাহবিচ্ছেদ ঘটায়। তারপর বাবার বাড়ির থেকে শারমিন ওই মাদরাসায় গিয়ে পাঠদান করে আসছেন। 

এরই ধারাবাহিকতায় প্রাক্তন স্বামী আতাউর রহমান প্রায়ই সেখানে গিয়ে শারমিনকে হুমকি ও মিথ্যা অপবাদ দিয়ে আসেন। এরই একপর্যায়ে সোমবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে আতাউর রহমান ফের মাদরাসায় গিয়ে শারমিনকে খারাপ ভাষায় গালিগালাজ করাসহ মারধরের চেষ্টা করলে সহকারী শিক্ষকরা তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। এরপর বিকেলে দিকে আতাউর রহমান আবারও ক্ষিপ্ত হয়ে নলডাঙ্গার শামিম মিয়ার দোকানের সামনে শারমিনের ছেলে শাকিবুল হাসান সিহাব (১১) কে আটক করে মারপিট করেন। এ সংবাদ পেয়ে শারিমন এগিয়ে গেলে তাকেও মারপিট করার পর ধারালো কাচি দিয়ে হত্যার উদ্দেশ্যে ডান কানের নিচে গাল কেটে দিয়েছে আতাউর রহমান।    

এসব তথ্য নিশ্চিত করে ভুক্তভোগী শারমিন সুলতান বলেন, আতাউর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পরও আমাকে প্রায়ই হত্যার হুমকি দিয়ে আসছে। এতে দুই সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। 

এ বিষয়ে সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুজন সরকার বলেন, বাদী শারমিনের মামলার পরিপ্রেক্ষিতে আসামি আতাউর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং

1

ভাঙ্গুড়ায় টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের

2

মাদারীপুরে সদর কেন্দুয়া ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবা

3

কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০

4

ব্যাটারি চালিত অটোরিকশা রাজত্বে তাড়াইল উপজেলা তীব্র যানজট ম

5

সাভারের বিএনপি সমর্থন গোষ্ঠী ৩০০ ফিটে উপস্থিত

6

সিরাজগঞ্জের বেলকুচিতে জিয়া সাইবার ফোর্স বেলকুচি উপজেলা ও পৌর

7

৩১ দফা বাস্তবায়নে জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে পার্বতীপুরের ঐ

8

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

9

এবার আমরা ভোট করবো সত্যের পক্ষে জি কে,গউছ

10

রাজশাহীতে সরকারি রাস্তা দখল করে আওয়ামীলীগ নেতা আওয়ালের বহুতল

11

মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের বর্ষপূর্তিতে সংবর্ধনা ও

12

ঠাকুরগাঁওয়ে ৮৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে জিংক ধানের বীজ বিত

13

কুড়িগ্রামের চরাঞ্চল: শীতার্ত মানুষের পাশে জেলা চর উন্নয়ন কমি

14

সিলেট ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মা

15

পটুয়াখালী-৩ আসনে দলের সিদ্ধান্ত, জোটের সিদ্ধান্ত যাই হোক, বি

16

আশুলিয়ায় ছয়জনকে হত্যা, লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

17

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক চোরাচালানকৃত মালামাল উদ্ধার

18

অধ্যাপক আহমদ হাসান চৌধুরী ফুলতলী সাহেবকে স্বাগত জানাল আল-ইসল

19

কিশোরগঞ্জে নিজ এলাকায় এলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব

20