জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে শিশুশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ইমান আটক ১

খন্দকার শহীদুল ইসলাম।
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক মাওলানা রহমত আলীর বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
ঘটনাটি ঘটে গত ২৮ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়নের শুড়িগাঁও জামে মসজিদ মক্তবে। ভুক্তভোগী দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ও ওই মক্তবের নিয়মিত শিক্ষার্থী (১১) ।
অভিযোগে জানা যায়, সেদিন আরবি শিক্ষা শেষে মসজিদের ইমাম ও চামতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা রহমত আলী (৪৫) শিশুটিকে ইমামের থাকার কক্ষে ঝাড়ু দিতে পাঠান। সেখানে একা পেয়ে তিনি শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রথমে ভয়ে ঘটনাটি গোপন রাখলেও পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে বিষয়টি প্রকাশ পায়। গত ৩১ আগস্ট তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে স্থানীয়ভাবে শালিসের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা অভিযুক্ত ইমামকে মাদ্রাসার অফিস কক্ষে আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
অভিযুক্ত মাওলানা রহমত আলী উপজেলার নরসিংপুর ইউনিয়নের হাবিবনগর গ্রামের মৃত সিরাজ আলীর পুত্র। তিনি দীর্ঘদিন ধরে শুড়িগাঁও জামে মসজিদের ইমাম এবং চামতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এ ঘটনায় স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযুক্ত রহমত আলীকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। মামলাটি রুজু প্রক্রিয়াধীন রয়েছে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার আংশিক কমেটি ঘোষণা

1

মোহাম্মদপুরে মা-মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে

2

নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গোকর্ন নবাব বাড়ী

3

ভাঙ্গুড়ায় নাজিম উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে দুই শিশু মৃত্যু

4

নিয়ামতপুরে জননেতা মোঃ মোস্তাফিজুর রহমানের একবেলার খাদ্য বিত

5

নাসিরনগরে ফিরছে সরিষা চাষের ঐতিহ্য

6

কো-অপারেটিভ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক ম

7

মাদারীপুরে সন্দেহভাজন যুবক আটক

8

রাতভর গৃহবধূকে গণধর্ষণ

9

একজন দক্ষ ও মানবিক অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম

10

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা

11

ভাঙ্গুড়ায় বাবার পর মাকে হারিয়ে দিশেহারা ২ শিশু

12

ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে হাতীবান্ধায় জামায়াত কর্

13

নালঘর হিলফুল ফুজুল যুব সংঘ ও প্রবাসীদের উদ্যোগে, তাফসীরুল

14

নোয়াখালী জেলা বিএনপি'র সতর্কতা নোটিশ জারি

15

বগুড়া-৬ আসনে জামায়াত প্রার্থী আবিদুরের মনোনয়নপত্র দাখিল

16

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

17

গোপালগঞ্জ ০৩ আসনের বিএনপি প্রার্থী -এসএম জিলানীর,নির্বাচনী প

18

গোয়ালন্দে পিঠা উৎসব অনুষ্ঠিত

19

‎ঝিনাইদহে জাল সনদে চাকরি ও অর্থ আত্মসাতের দায়ে শিক্ষকের ৭ ব

20