জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে নোবিপ্রবি ছাত্রদলের আলোচনা সভা



আতিকুর রহমান

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের উদ্যগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নোবিপ্রবি ছাত্রদল সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের সঞ্চালনায় এ আলোচনা সভায় প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ,যুগ্ম আহ্বায়ক এড. এবি এম জাকারিয়া,নোবিপ্রবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড.মো. জাহাঙ্গীর সরকার, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম কিরণ ও এড. রবিউল ইসলাম পলাশ।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্যে নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন,বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার সংগ্রামে যে কয়েকটি ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের স্বাধীনতার সাথে সরাসরি সম্পৃক্ত, তার মধ্যে অন্যতম হলো ৭ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতির চেতনা। যা জাতিকে ঐক্য, দেশপ্রেম ও স্বাধীনতার আদর্শে নতুনভাবে উদ্বুদ্ধ করেছিল।
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো তার বক্তব্যে বলেন, একজন মানুষ তার আদর্শ, গুণগত মান ও নেতৃত্বের প্রজ্ঞা দিয়ে একটি দেশকে পাল্টে দিতে পারেন তার জীবন্ত উদাহরণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ছিলেন এক দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি নিজের আদর্শ, চরিত্র, দেশপ্রেম ও স্বাধীনতার ঘোষণাসহ সাড়ে তিন বছরের শাসনকালেই রেখে গেছেন একটি সমৃদ্ধ, আত্মনির্ভর ও উন্নয়নমুখী বাংলাদেশের। যদি তিনি বেঁচে থাকতেন, বাংলাদেশ আরও সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতো। তার অসমাপ্ত স্বপ্ন ও কর্মযজ্ঞ এগিয়ে নিচ্ছেন দেশনেতা তারেক রহমান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানোর অভিযোগে সংবাদ সম্মে

1

বান্দরবানের আলীকদম সেনা জোন কর্তৃক অসচ্ছলদের অনুদান প্রদান

2

৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

3

ঠাকুরগাঁওয়ের জামায়াত প্রার্থী সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায়

4

ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন

5

দিনাজপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

6

সোনারায় ইউপি'র সাবেক চেয়ারম্যান তারাজুল এর কবর জিয়ারত করল

7

শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

8

কটিয়াদী পৌরসভায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

9

প্রথম দেশ হিসেবে ‘স্টারলিংক’ অচল করে দিলো ইরান

10

বহিরাগত প্রশ্নে উত্তর দিলেন খুলনা ৬ ধানের শীষের কান্ডারি-বাপ

11

বেনাপোল দিয়ে ভারত থেকে ১৩ হাজার ৫২৮ মেট্রিকটন চাল আমদানি

12

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে জরিমা

13

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপ

14

পাংশায় সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি,র গ্রাহক আস্থা সম্মেলন

15

না.গঞ্জে ড্রামের ভেতরে যুবকের মরদেহ উদ্ধার

16

রাজশাহীর দুর্গাপুরে বিধবা নারীকে প্রাাণনাশের হুমকি

17

৫০ লক্ষ টাকার মাছ মেরে ফেলছে দুর্বৃত্তরা

18

নিখোঁজের তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

19

বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

20