Mst: Meherun Nesa
প্রকাশঃ 11-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাবনা-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশা খন্দকার আকতার হোসেন লেবু

মো. মেহেদী হাসান 
 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়ন প্রত্যাশা করছেন জনপ্রিয় নেতা ও জনপ্রিয় মুখ খন্দকার আখতার হোসেন লেবু । সততা, নিষ্ঠা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রেখে তিনি ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে জনগণের আস্থা অর্জন করেছেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির পাবনা জেলা শাখার প্রস্তাবিত প্রধান সমন্বয়ক  হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন খন্দকার আখতার হোসেন লেবু। জুলাই গণঅভ্যুত্থান-এ  অংশগ্রহণ করেন তিনি তরুণ সমাজের অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন।  রাজনীতির পাশাপাশি তিনি একজন সক্রিয় সমাজসেবক ও মানবিক সংগঠক। 
 তার নেতৃত্বে বৃক্ষরোপণ, চারা বিতরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, দারিদ্র্য নিরসন ও জনসচেতনতামূলক বহু কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। তিনি শিক্ষা জীবনে ছাত্রদলের রাজনীতি করেছে তিনি চাটমোহর ডিগ্রি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি চাটমোহর উপজেলার পৌর এলাকার  নারিকেল পাড়ার বাসিন্দা মো.আজিজুর রহমানের ছেলে   ।শিক্ষাজীবনের এই দীর্ঘ পরিক্রমায় অর্জিত জ্ঞান, নৈতিক চেতনা ও মূল্যবোধ আজ তাকে একজন সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল সমাজনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 
 তিনি বিশ্বাস করেন, “জনগণের শক্তিই রাষ্ট্রের প্রকৃত শক্তি।” নির্বাচনী প্রচারণার স্লোগান “শাপলা কলি, শাপলা কলি জাগো জনতা, ওঠাও বুলি! এনসিপি জনে জনে শক্তি, ফিরিয়ে আনব রাষ্ট্রের মুক্তি।” দলীয় প্রতীক শাপলা কলি সামনে রেখে  খন্দকার আখতার হোসেন লেবু  জনগণের পাশে থেকে উন্নয়ন, ন্যায়বিচার ও মানবিক সমাজ গঠনের অঙ্গীকার করেছেন।উল্লেখযোগ্যভাবে তিনি  ব্যবসায় নিয়োজিত। 
 প্রসঙ্গত, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ আশা প্রকাশ করছেন যে, তরুণ ও শিক্ষিত এই নেতৃত্ব পাবনা ০৩রাজনীতিতে এক নতুন দিগন্তের সূচনা করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি

1

শুভ বড়দিন উপলক্ষে মুকসুদপুর উপজেলার বিভিন্ন গির্জায় গির্জা

2

সাপাহারে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

3

প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়া’র পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচার

4

সরাইলে ৫৪ তম সমবায় দিবসে বিধিমেনে চলার আহবান ইউএনও র

5

বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির হাতে সম্মাননা স্মা

6

ধামইরহাটে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

7

স্ত্রীর মৃত্যু নিয়ে স্বামীর হত্যা মামলা: ৮ বছর পর কবর থেকে ল

8

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

9

লিবিয়ার ভূমধ্যসাগরে ডুবে মাদারীপুরের দুই যুবকের মৃ/ত্যু

10

নওগাঁ-১ আসনে ত্রিমুখী লড়াই

11

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত

12

ইউটিউবে প্রথম ভিডিও আপলোডের ২০ বছর, কে করেছিলেন

13

হিলিতে নিজ শয়ন কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

14

ভিডিও বিকৃতি করে অপপ্রচার

15

ঠাকুরগাঁওয়ে ভূ্ল্লীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

16

‎নিয়ামতপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনু

17

চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার করতে হবে: নাসীরু

18

গত দেড় বছরে যারা ইনসাফ করতে পারেনি, তারা আগামীতেও করতে পারবে

19

নতুন সাজে অপু, ভক্ত বললেন ‘তুর্কি নায়িকার মতো লাগছে’

20