জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

তিন পাহাড়ি যুবক হত্যার অভিযোগ—দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান

জসিম উদ্দিন জসিম
রাঙামাটিতে সশস্ত্র ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবকের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের বনরূপা আলিফ মার্কেটের সামনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জাতীয় লিগ্যাল এইড কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট পারভেজ তালুকদার, পিসিসিপি জেলা সহ-সভাপতি কাজী জালোয়া, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর হোসেন, পিসিসিপি রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম এবং সরকারি কলেজ শাখার নেতা নয়ন বড়ুয়া।

সমাবেশের সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ। সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন।

বক্তারা বলেন, খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন ঘটনার আড়ালে পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। বক্তারা অভিযোগ করেন, গুইমারার রামসু বাজার এলাকায় আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ইউপিডিএফ সন্ত্রাসীরা। এটি সাম্প্রদায়িক অস্থিরতা উসকে দেওয়ার বৃহত্তর ষড়যন্ত্র বলে দাবি করেন তারা।

বক্তারা বলেন, “এ হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি পাহাড়ে সন্ত্রাসের মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরি করার অংশ। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

এ সময় তারা দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎হাজীশ্বরাইয়ে বিয়ে বাড়িতে ডাকাতি ‎মোবাইল, নগদ টাকা, স্বর্ণা

1

নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগে যুগান্তকারী উন্ন

2

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

3

মাতুয়াইলের আচার বিক্রেতা বাসার মিয়ার এক অমলের ইতিহাস

4

ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযো

5

বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে উলামা সমাবেশ অনুষ

6

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেলদুয়ারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে

7

নওগাঁইয় হাজারো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার গায়েব

8

ভাঙ্গুড়ায় ব্যাটারিচালিত অটো উল্টে শিশুর মৃত্যু

9

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষ

10

ঈশ্বরগঞ্জে ১১ জনকে রড দিয়ে পিটিয়ে জখম

11

হোসেনপুর-গফরগাঁও মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা

12

বান্দরবানের লামায় যৌথ বাহিনীর ওপর হামলা

13

ঝিনাইদহে মাদক সেবনে বাধা দেয়ায় পিতা পুত্রকে বেধড়ক মারধর মা

14

ঝালকাঠিতে নানা আয়োজনে দুর্নীতিবিরোধী দিবস পালন

15

ঈশ্বরগঞ্জে পুলিশের ‘মোটর মোবাইল টিম’ অভিযান

16

মঞ্চায়িত হল কবি নজরুল ইসলামের" পুতুলের বিয়ে "

17

চিলমারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

18

হবিগঞ্জ -৩ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন চৌধুরী আশরাফুল ব

19

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমের শু

20