জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

যতক্ষণ মালিকপক্ষ হস্তক্ষেপ না করেন ততক্ষণ সংবাদমাধ্যম গুলো মুক্ত

‎"দেশের মিডিয়া হাউজ গুলো বিভিন্ন ইন্ডাস্ট্রি দ্বারা প্রভাবিত। ফলে অজান্তেই এখানে সেন্সরশিপ চলে আসে। যতক্ষণ মালিকপক্ষ হস্তক্ষেপ না করেন ততক্ষণ সংবাদমাধ্যম গুলো মুক্ত এবং অবাধ সাংবাদিকতার চর্চা করতে পারে", বলে মন্তব্য করেন আমার দেশ পত্রিকার ফটো এডিটর এবং গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) চিফ ফটোগ্রাফার প্রখ্যাত ফটো জার্নালিস্ট রফিকুর রহমান রেকু।


রবিবার (৪ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সাংবাদিক সমিতি (গবিসাস) আয়োজিত (গবি) 'মুক্ত আলোচনা' সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, "দেশের অধিকাংশ মিডিয়া হাউজ গুলো নষ্ট হয়ে গেছে এবং সাংবাদিকতার মান খর্ব হয়েছে এসব সংবিধিবদ্ধ কারণেই। তবে নিজেদের মর্যাদা সমুন্নত রেখে কাজ করতে থাকলে আশা করা যায় আগামীতে সংকট গুলো দূর হবে"

আজকের পত্রিকার সাভার আশুলিয়া প্রতিনিধি এবং গবিসাসের সাবেক সভাপতি রিফাত মেহেদী বলেন, "সমসাময়িক দিনে 'এ আই' বিশেষ প্রভাব বিস্তার করছে। আগামীতেও এর প্রভাব বাড়বে। তবে ফ্যাক্ট চেকিং এবং তথ্যে সম্ভারের জন্য এ আইকে বিশেষায়িত প্রভাবে ব্যবহার করতে হবে। সার্বিক বিষয় সমূহে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং একই সাথে বিশেষ কোনো গোষ্ঠীর বলয় মুক্ত হয়েই সাংবাদিকতা চালিয়ে যেতে হবে।"

সমসাময়িক এবং ক্যাম্পাস সাংবাদিকতার গুরুত্ব উল্লেখ করে গবিসাসের সভাপতি সানজিদা জান্নাত পিংকি বলেন, "সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে সাংবাদিকের প্রশ্ন বা সংবাদ নিয়ে আলোচনা- সমালোচনা করা যেতে পারে, কিন্তু চাকুরীচ্যুত করা বা মব সৃষ্টি করে হেনস্তা করা ভালো দৃষ্টান্ত নয়।"

তিনি আরো বলেন, "ক্যাম্পস সাংবাদিকতা একপ্রকার জলে বসে কুমিরের সাথে লড়াই করা। এক্ষেত্রে প্রতিষ্ঠান গুলোও বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকে। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক হেনেস্তা নতুন কিছু না। ফলে দীর্ঘ ধৈর্য এবং সাহসীকতার মধ্য দিয়েই এই সময়টা পার করতে হয়।"

গবিসাসের সাধারণ সম্পাদক ইভা আক্তারের সঞ্চালনায় আলোচনায় আরো অংশ নেন গবি গণসংযোগ বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা, গবিসাসের সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসান, প্রচার সম্পাদক মাহিদুজ্জামান সিয়াম। এসময় উপস্থিত ছিলেন গবিসাসের সদস্য-শুভাকাঙ্ক্ষী সহ বিভিন্ন অনুষদের শিক্ষার্থী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

1

ধোবাউড়ায় কৃষি প্রণোদনার লটারিতে অনিয়মের অভিযোগ

2

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কাল ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে স্কু

3

হাইমচর উপজেলায় শেখ ফরিদ আহমেদ মানিক এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্

4

দশমিনায় ভূমিদস্যু কর্তৃক বন্দোবস্তকৃত জমি জবর দখলের অভিযোগে

5

মাদারীপুরে গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই, তিন ডাকাত গ্র

6

লৌহজংয়ে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

7

কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগে ইউপি সদস্যদের মানববন্ধন

8

কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ির ভয়াবহ দুর্ঘটনা

9

নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

10

ধামরাইয়ে ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

11

বেনাপোলে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

12

ভারতের ইসলামী চিন্তাবিদ বক্তা হাফেজ ক্বারী মাওলানা ইয়াছিন বর

13

ত্যাগ, গ্রহণযোগ্যতা ও ঐক্যের সমীকরণে নাজমুল মোস্তফা আমিন

14

মাদারীপুর-১ আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন

15

গাবতলীতে সড়ক নির্মাণে বাধা

16

রাঙামাটিতে বৃদ্ধ জেলেকে গলাটিপে হত্যার দায়ে জমর কান্তি চাকমা

17

বিজয় সম্মাননা ও ভিক্টোরি আ্যওয়ার্ড পেলেন গাইবান্ধা জেলা প্রে

18

গলাচিপায় আমন উৎপাদনে রেকর্ড

19

তালতলীতে ক্ষমতার দাপটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ঘর ছেড়ে

20