জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্বে অ্যাড. নুর হোসেন

মোঃইকবাল হোসাইন  
 ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির শূন্য হওয়া সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. নুর হোসেন। ঝালকাঠি জেলা বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ করা হয়, রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকন গত ২৫অক্টোবর (শনিবার) সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়। এ ছাড়া ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগে যোগ দেওয়ায় বহিষ্কৃত হন, ২ ও ৩নং যুগ্ম সম্পাদক পরিবারসহ স্থায়ীভাবে ঢাকায় বসবাস করায় সংগঠনের বাইরে, আর ৪ নং যুগ্ম সম্পাদক পূর্বেই মৃত্যুবরণ করেছেন। ফলে শূন্য হওয়া পদে কার্যকর নেতৃত্বের প্রয়োজন হয়। উপজেলা নির্বাহী কমিটির অধিকাংশ নেতার লিখিত আবেদনের প্রেক্ষিতে জেলা বিএনপি সিদ্ধান্ত নেয়, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন নিজ দায়িত্বের পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। জেলা বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন এবং সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন  প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করেন “তিনি দায়িত্ব পালনের মাধ্যমে রাজাপুর উপজেলা বিএনপিকে সু-সংগঠিত ও শক্তিশালী ইউনিটে পরিণত করবেন।” এ বিষয়ে অ্যাডভোকেট নূর হোসেন জানান, সকলের সহযোগিতা ও আন্তরিকতা পেলে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। তিনি জেলা বিএনপি'র  নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তারা যে আশা ভরসা করে দায়িত্ব দিয়েছেন তার তিনি সঠিকভাবে পালনের জন্য চেষ্টা করবেন পাশাপাশি উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দসহ ৬ইউনিয়নের সকল নেতাকর্মীর সহযোগিতা কামনা করেছেন। এদিকে রাজাপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদকের অতিরিক্ত দায়িত্ব পাওয়ায় অ্যাডভোকেট নূর হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজা, আরেক মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক গোলাম আজম সৈকতসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জেলায় কাজ করেছি ব্রাহ্মণবাড়িয়ার চেয়ে অন‍্য জেলা আরো ভয়ং

1

শীতের আর্তনাদ

2

ঢাকায় পৌঁছেছে মেসির ছোঁয়া ফিফা বিশ্বকাপ ট্রফি, উন্মাদনায় ফুট

3

মোংলায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত অবস্থায়

4

টুঙ্গিপাড়ায় কৃষকলীগের আরো এক নেতার পদত্যাগ

5

চরমোনাই ইউনিয়ন তাঁতীদলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

6

রায়গঞ্জে অবৈধভাবে জমির টপ সয়েল কাটায় দুটি ভেকু্ ম্যাসিন জব

7

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নৌ অঞ্চলের কমান্ড

8

লিবিয়ার পূর্বাঞ্চলে নতুন গণকবরের সন্ধান, মিলল ২১ মরদেহ

9

কালকিনিতে শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

10

চাঁদাবাজিসহ ৬ মামলার আসামী আওয়ামী লীগ নেতা গ্রেফতার

11

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁ যুবদলের স্বপনসহ চার নেত

12

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ৪০ সদস্যকে বদলি

13

মওলানা ভাসানী আমাদের গণতন্ত্র ও মানবাধিকারের সংগ্রামে চিরপ্র

14

নোয়াখালী জেলা বিএনপি'র সতর্কতা নোটিশ জারি

15

কালকিনিতে আগুনে তিন দোকান ভস্মীভূত

16

চাঁপাইনবাবগঞ্জে দুই দিন ব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ ও প্

17

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দ

18

কালিগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুৃষ্ঠিত

19

প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের

20