জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দশমিনায় ভূমিদস্যু কর্তৃক বন্দোবস্তকৃত জমি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

 পলাশ হাওলাদার 

   পটুয়াখালীর দশমিনা উপজেলায় সরকার কর্তৃক বন্দোবস্তপ্রাপ্ত

 জমি জোরপূর্বক জবর দখলের অভিযোগে অসহায় ভূমিহীন 

পরিবারদের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


রোববার সকাল ১০টায় জেলা চৌরাস্তা সংলগ্ন এলাকায় দশমিনার 

চর বোরহানের চর ছামাদ গ্রামে বসবাসকারী ১৩০ টি বন্দোবস্তপ্রাপ্ত

 অসহায় হতদরিদ্র পরিবারের অংশগ্রহণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগি, মো. ইউনুচ খলিফা, নুর আক্তার 

মনি ও মো. মামুন প্যাদা।


এসময় উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর ঢালী, কামাল মোল্লা, নুর নাহার বেগম,

 সেতারা বেগম, রিনা আক্তার, নাজমা বেগম, পিয়ারা বেগমসহ শতাধিক

 ভূমিহীন পরিবারের সদস্যরা।


বক্তারা জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০১-০২ সালে,

 অসহায় ও ভূমিহীন ১৩০টি পরিবারকে ১৯৫ একর জমি বন্দোবস্ত 

প্রদান করে। জমি দীর্ঘ ২৩ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগদখল করে 

আসছিলো। জুলাই/২৪ গণঅভ্যুত্থান পরবর্তী সময় একটি প্রভাবশালী

 ভূমিদস্যু চক্রের মূল হোতা ফয়জুর রহমান কালু, কলিম হাওলাদার, 

মো. ইমরান, মোক্তার মেলকার, সান্টু পন্ডিত, টিপু জমাদ্দার, মো. নিজাম,

 তমাল হোসেনসহ আরও অনেক ভূমিদস্যু মিলে এসব জমি জোরপূর্বক

 দখল করে নেয় বলে তাদের অভিযোগ।


এ বিষয়ে ভুক্তভোগিরা দশমিনা থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, 

জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিলেও কোনো 

কার্যকর ব্যবস্থা পাননি বলে দাবি জানান তারা।


সর্বশেষ গলাচিপা ও দশমিনা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডারের কাছে

 গত ২৭ ডিসেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন তারা। দ্রুত সুষ্ঠু তদন্তের

 মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বন্দোবস্তকৃত

 জমিতে নিরাপদ ভাবে ভোগদখল নিশ্চিত করার জোর দাবি জানান ।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদী‎ ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা

1

খুলনায় রানা ওরফে কালারানা গুলিবিদ্ধ, দেশি শাটার গান উদ্ধা

2

নাসিরনগর সদরে অভিনব কায়দায় চুরি সংঘঠিত। জনমনে আতঙ্ক।

3

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তার’, বলির পাঁঠা সা

4

গ্যাস সংকটে উত্তাল যাত্রাবাড়ী-শনিরআখরা: সড়ক অবরোধে স্থবির ঢ

5

ভূরুঙ্গামারীতে ঘরের দরজা ভেঙ্গে ডাকাতি

6

কোটালীপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন

7

আ.লীগ ছাড়া নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: জাপা মহাসচ

8

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ

9

কমলনগরে মেঘনা নদীর ব্লকের ভেতর থেকে শ্রমিকের লাশ উদ্ধার: হত্

10

দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ সিয়ামের ‘জংলি’

11

সিলেট ওসমানী বিমানবন্দরে নুর ইসলামকে সংবর্ধনা

12

মনোনয়ন জমা দিয়ে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল

13

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনু

14

ঘাটাইলে ট্রাক- সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

15

শহীদ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে সাভার ল্যাবরেটরি স্কুলের

16

কয়রায় বাগালী ইউনিয়ন ভূমি অফিসের অহশীলদার তদন্ত না করে প্রতিব

17

নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের সুখবর দিলো আইসিসি

18

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সেলিম রেজার

19

গোপালপুরে বিনামূল্যে বকনা গরু বিতরণ

20