জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

তালতলীতে ক্ষমতার দাপটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী পরিবার

সোহেল রানা 

বরগুনার তালতলীতে ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। সোমবার (১২জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার ১ নং পচাকোরালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড জলভাংগা গ্রামের মোহাম্মদ আক্কাস আলি এ অভিযোগ করেন। 

 ভুক্তভোগী আক্কাস আলি অভিযোগকরে বলেন, আমাদের জমি,এস এ খতিয়ান নং ৪৪৯ দাগ ৮২২ বাড়ি। ৮২১ ভিটা ৮২০ নাল আজ থেকে আশি বছর পূবে থেকে আর এস এস এ রেকর্ডিও মালিক নিযুক্ত হইয়া ভোগ দখল করে আসছি।
কিন্তু একই এলাকার চাচা  চান মিয়া ও তার ছেলে তৈয়ব আলি বহুবছর ধরেই তাদের পৈত্রিক ও ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল করার আপু চেষ্টা করে আসছে। এ নিয়ে বহুবার আমাদের উপরে হামলা হয়েছে এমনকি আমাকে ও আমার স্ত্রীকে ব্যাপক মারধর করেছে তারা। যার ফলে আমার স্ত্রীর মাথা ফেটে গেছে এবং আমার দুই কানের পর্দা ফেটে আমি ঠিকমত কানে শুনতে পাই না। শুধু মারধরই নয় দেশীয় অস্ত্র দেখিয়ে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে । ভয়ে প্রাণ বাঁচাতে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে আমাদের। 


ভুক্তভোগী আক্কাস আলীর স্ত্রী আয়েশা খাতুন জানান, বিগত দিন থেকে আমাদের পরিবারটাকে তিলে তিলে ওরা মেরে আজ আমাদের কে বাড়ি ছাড়া করেছে। এর আগে আামাকে মাথা ফাটিয়েছে আমার জামাইর কানের পর্দা ফাটিয়েছে আজ সে দুই কানে কিছুই শোনেনা ওরা অনেক বিশৃঙ্খল প্রকৃতির লোক। নিজ দুই সন্তানকে কুপিয়ে হত্যা করেছে। আমরা নিরাহ হিসেবে এর পরিত্রাণ চাই 

ঐ এলাকার মোহাম্মদ হারুন হাওলাদার বলেন, ঘটনার দিন মহিলাগো ডাকাডাকি শুনে আমি দেখি চান মিয়া, তৈয়ব আলী  ও তার স্ত্রীসহ আরো অনেক যাদের কে আমি চিনিও না, তারা দেশীও অস্ত্র নিয়ে দাড়িয়ে আছে কেউ  কেউ ঘরের বেড়া কোপায় এবং আমাদের কে চলে যেতে বলে নয়তো আমাদের মাইরের হুমকি দেয় পরে আমি সেখান থেকে যাই।   

 এই বিষয়ে অভিযুক্ত চান মিয়া ও তৈয়ব আলি বলেন, জমি নিয়ে দ্বন্দ্ব রয়েছে এমনকি মামলা চলমান কিন্তু হামলা ও হুমকির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। কি কারনে তারা বাড়িতে থাকছে না তা জানিনা ।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণে ভোলায় জেলা ইমাম সম্মেলন

1

কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিক

2

নওগাঁ জেলার পোরশায় উপজেলায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

3

চট্টগ্রামের প্রকৃতিতে কবি নজরুলের অনুপ্রেরণা

4

রাবিপ্রবি’র গবেষণা প্রকল্পের গবেষণা অনুদান (২য় পর্যায়) প্রদা

5

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান

6

১০ নং হরিরামপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও গণভোটে

7

দিনাজপুর ডিবির অভিযানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্ত

8

বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানোর অভিযোগে সংবাদ সম্মে

9

ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ

10

ধর্মপাশায় ইস্কন কে নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষো

11

টাংগাইলের নাগরপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষি

12

শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্রদল নেতা সেরাজুল ইসলাম সেরাজ-এর শ্

13

ভোটকেন্দ্র দখল করতে এলে প্রতিহতের ঘোষণা জামায়াত প্রার্থীর

14

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রী

15

নওগাঁয় ডিবির অভিযানে আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোরচক্রের ৭ স

16

নাসির নগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

17

পার্বতীপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক স

18

ভাঙ্গুড়ায় নাজিম উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে দুই শিশু মৃত্যু

19

জাগুয়া ইউনিয়নের তাঁতীদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট

20