জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শেষ কর্মদিবসে বগুড়া বাসীকে যে বার্তা দিলেন জেলা প্রশাসক মহাদ্বয় জানবা

সেলিম হোসেন 
 

শেষ কর্মদিবসে বগুড়া বাসীকে যে বার্তা দিলেন জেলা প্রশাসক মহাদ্বয় জানবা, হোসনে আফরোজা জেলা প্রশাসক বগুড়া। 

আজ ১৬ নভেম্বর,২০২৫ জেলা প্রশাসক হিসেবে আমার শেষ কর্মদিবস। যুগ্মসচিব হিসেবে বিদ্যুৎ বিভাগে যোগদান করতে যাচ্ছি। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর এক সংকটময় পরিস্থিতিতে গত ১২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে দায়িত্ব গ্রহণ করেছিলাম। আমার এ সংক্ষিপ্ত কর্মকালে আন্তরিকভাবেই চেষ্টা করেছি সব ক্ষেত্রে আপনাদের ভালো রাখতে। সাত মাথাকে নতুনরূপে সাজাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাব পাঠিয়েছি। গৃহীত পদক্ষেপ সমূহের দৃশ্যমান অগ্রগতি হয়ত খুব শীঘ্রই দেখতে পাবেন। ইনশাল্লাহ। এ জেলার ক্রাইসিস মোকাবিলায় সর্বস্তরের জনগণের সহায়তা পেয়েছি। এ জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারসহ সকল বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহযোগিতা ছিল অবিস্মরণীয়। তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলার উন্নয়নে সকল সরকারি দপ্তরের সহযোগিতা ও সমন্বয় ছিল অসাধারণ। সকল দপ্তরে কর্মরত কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ফুল ফল এ দেশের প্রকৃতিকে সাজিয়ে তোলে,কোকিল বসন্তের ঘোষণা দেয়। তেমনি স্বাভাবিক নিয়মে ২০ মার্চ ২০২৫ যুগ্মসচিব হিসেবে পদোন্নতির মাধ্যমে আমার দপ্তর পরিবর্তনের ঘোষণা আসে। বগুড়া হতে অর্জিত অভিজ্ঞতা সরকারের নীতিনির্ধারণী কাজে সহায় হবে আর ফেলে যাওয়া স্মৃতিগুলো হৃদয়ে স্পন্দিত হবে। ১৪ মাসে আমার পরিবারের অনেক ত্যাগ স্বীকার আছে। তাদের জন্য দোয়া প্রার্থী। আমার ভুল ত্রুটি ক্ষমা করে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ এবং নিরাপদ রাখেন।
ধন্যবাদান্তে, হোসনা আফরোজা বিদায়ী জেলা প্রশাসক, বগুড়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

1

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত, নিরাপত্ত

2

নাসির নগরে শীতের আগমনে লেপ- তোষক তৈরীর কাজে বাড়ছে ব্যস্ততা

3

যে ঐতিহ্য হারাবার পথে

4

পিতার ভুলে পুত্রের মৃত্যু

5

চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নীলকমল ওছমানি

6

বগুড়ায় দেশীয় অস্ত্র সহ দু'জন আটক

7

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু, দালাল চক্রের বিরুদ্ধে মানববন

8

নিয়ামতপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

9

মহাসড়কে টায়ার জ্বালিয়ে জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন পরিবর

10

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

11

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

12

নিয়ামতপুরে ৩১ দফার লিফলেট বিতরণ

13

সেনবাগে বালু উত্তোলনকালে ম্যাজিস্ট্রেট দেখে পালালেন বিএনপি ন

14

৪ মাসের শিশুকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসা

15

হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি : মির্জা ফখর

16

নিয়ামতপুরের হাজীনগর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশ

17

চুনারুঘাটে ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরিচিতি স

18

শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত

19

সিলেট-১ আসনের টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা

20