জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে বৃদ্ধ জেলেকে গলাটিপে হত্যার দায়ে জমর কান্তি চাকমার যাবজ্জীবন কারাদণ্ড


জসিম উদ্দিন জসিম
রাঙামাটিতে ৮৬ বছর বয়সী এক বৃদ্ধ জেলেকে গলাটিপে হত্যার মামলায় অভিযুক্ত জমর কান্তি চাকমা ওরফে মেরাইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এই রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, যাবজ্জীবন সাজার পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন।

ঘটনার বিবরণ:
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সাক্রাছড়ি গ্রামের ধুপশীল তিনকুনিয়া ফরেস্ট অফিস এলাকায় সামান্য কথা কাটাকাটির জের ধরে বৃদ্ধ আব্দুর শুক্কুরকে হত্যা করেন জমর কান্তি চাকমা। স্থানীয় বাসিন্দা চিগোন কালা চাকমার ছেলে জমর কান্তি চাকমা ৮৬ বছর বয়সী আব্দুর শুক্কুরের বুকের ওপর হাঁটু চেপে ধরে ও দুই হাতে গলা টিপে তাকে শ্বাসরোধে হত্যা করেন।

পরদিন ২৯ ফেব্রুয়ারি নিহতের পরিবারের পক্ষ থেকে বিলাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত ও রায়:
তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জাহাঙ্গীর আলম তাঁর তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন, ঘটনাস্থল, সাক্ষীদের জবানবন্দি, ফরেনসিক ও ময়নাতদন্ত রিপোর্টে প্রমাণিত হয় যে, আসামি ইচ্ছাকৃতভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছেন। পরে আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতেও আসামি ঘটনাটি স্বীকার করেন।

দীর্ঘ প্রায় পাঁচ বছর বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ৩০২ ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হ্যাঁ’ ভোটে নির্ধারিত হবে আগামী একশ বছরের দিকনির্দেশনা: প্র

1

কুষ্টিয়া-২ আসন প্রার্থী পরিবর্তনের করার দাবিতে মহাসড়কে মহি

2

ভাঙ্গুড়ায় চিরকুটে লিখে ব্যবসায়ী নিখোঁজ ট্রেনে কাটা পড়ে মৃত

3

পাঁচবিবিতে ৫ শতাধিক দু:স্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

4

সরোয়ার আলমগীরের সমর্থনে নাগরিক কমিটি গঠিত

5

জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি

6

কৌশলের নামে গুপ্ত-সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

7

কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ির ভয়াবহ দুর্ঘটনা

8

অস্ট্রেলিয়াপ্রবাসীদের মন জয় করে ফিরছেন রিশাদ

9

ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত

10

সিলেটের সব অনুষ্ঠানে তারেক রহমানের পাশেই ছিলেন স্ত্রী ডা. জু

11

বাগেরহাটে নৌবাহিনীর অভিযানে, ইয়াবা, গাজা মদসহ ৩ মাদকসেবীকে আ

12

কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) র সাথে সরকারি কর্মকর্তাদ

13

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে কোটি টাকার অবৈধ ভারতীয় জিরা জব্

14

গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে তরুণীর মর্মান্তিক মৃ

15

লোহাগাড়ায় বিস্ফোরক মামলার এজাহারভূক্ত আসামি খোকন কান্তি নাথ

16

মাদারীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

17

শ্রীমঙ্গলে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ময়লার ভাগাড় বন্ধে ছাত্

18

কুড়িগ্রামে ১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প

19

চাঁপাইনবাবগঞ্জের ঋদ্ধি নতুন কুঁড়ির দেশসেরা হয়েছে

20