জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চরকাউয়া নয়ানী আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ সাদ্দাম হোসেন 


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বরিশালের চরকাউয়া ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড চৌমাথা জামে মসজিদ মাঠে চরকাউয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি ও বরিশাল-৫ আসনের ধানের শীষের সাবেক প্রার্থী এ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন এবং সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সভাপতি শাহ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রার্থী অ্যাডভোকেট কাজী মোকলেচুর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন মানিক (মেম্বার), ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহামুদ হোসেন আশ্রাফ, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাব ফকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন 
সাবেক বরিশাল মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল
মোঃ মেহেদি হাসান রেদোয়ান     

চরকাউয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাশিদুল ইসলাম হাসান, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম মাসুম, ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক মোঃ রিপন হাওলাদার, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রিপন সারেং, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন সিকদার, চরকাউয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইয়াকুব মৃধা, চরকাউয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ পারভেজ মৃধা, ১নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রিপন হাওলাদার এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন।
আলোচনা সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান তুলে ধরে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি উল্টে চাচা-ভাতিজা নিহত

1

আলীকদমে ম্রোদের ওপর হামলাকারী ’বাইট্টা জাফর’ সেনাবাহিনীর অভি

2

সাতক্ষীরা রেঞ্জের দুই কর্মকর্তার বিরুদ্ধে কৌশলে ঘুষ লেনদেনের

3

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল উদ্ধার

4

বান্দরবানের,আলীকদমে সেনাবাহিনীর, উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকা

5

উত্তর ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা নি

6

গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে তরুণীর মর্মান্তিক মৃ

7

কেন্দুয়ার মেধাবীছাত্রী ঐশী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত হওয়ায়

8

চরকাউয়া ইউনিয়ান যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ব

9

নিয়ামতপুরে রাতের আঁধারে ৬শ আমগাছ ধ্বংস করলো দুর্বৃত্তরা

10

‎ঝালকাঠি-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল্লাহ আশরা

11

সিলেটে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মানববন্ধন

12

ভোট হবে উৎসবমুখর, দুশ্চিন্তার কিছু নেই: আদিলুর রহমান

13

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দ

14

বরিশালে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

15

নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ১০৫টি হারানো মোবাইল

16

জমির আইল নিয়ে বিরোধে দাদার হাতে প্রাণ গেলো নাতী’র

17

নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে

18

সিরাজগঞ্জ -৫ আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম এর প

19

খালিদ মাহমুদের ২৩ একর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদে

20