জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে বিএনপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন

 মোঃ  সফিউল  আলম 

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদাকে জড়িয়ে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি।
এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মোঃ কামরুল হুদার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। বিচারাধীন বিষয়কে কেন্দ্র করে কাউকে দোষী সাব্যস্ত করে সংবাদ পরিবেশন করা আইন, ন্যায়বিচার ও দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
বিবৃতিতে বলা হয়, গ্যাস চুরি ও কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সম্পূর্ণভাবে একপাক্ষিক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়গুলো বর্তমানে আদালতে বিচারাধীন এবং এখনো কোনো চূড়ান্ত রায় হয়নি। অথচ নির্বাচনকে প্রভাবিত করতে একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে এসব বিষয় বিকৃতভাবে তুলে ধরছে।  চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি দাবি করে, নির্বাচন কমিশনের সকল বিধি-বিধান অনুসরণ করেই মনোনয়নপত্র ও হলফনামা দাখিল করা হয়েছে। তথ্য গোপনের যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত।
বিবৃতিতে আরও বলা হয়, মোঃ কামরুল হুদা দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রামের মানুষের পাশে থেকে রাজনীতি করে আসছেন। তার জনপ্রিয়তা ও গণসমর্থনে ঈর্ষান্বিত হয়েই একটি মহল অপপ্রচার চালাচ্ছে। কিন্তু এসব মিথ্যা ও বানোয়াট প্রচারণা দিয়ে জনগণের আস্থা নষ্ট করা যাবে না।
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে যাচাই-বাছাই ছাড়া অভিযোগনির্ভর ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে অবিলম্বে ওই সংবাদ প্রত্যাহার ও সংশোধনী প্রকাশের দাবি জানায়।  একই সঙ্গে দলীয়ভাবে এবং প্রয়োজনে আইনগতভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের লিফট অপারেটর এর উপরে অতর্কিত

1

জনতার বন্ধু ফাউন্ডেশনের ৬ বছর পূর্তি উদযাপনে দিনব্যাপী স্বেচ

2

মাদারীপুর ০৩ আসনে -ধানের শীষের কান্ডারী, "আনিসুর রহমান তালুক

3

ভাঙ্গুড়ায় তীব্র শীত ও ঘন কুয়াশায় মৌমাছিও বের হয় না, বিপাকে

4

যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

5

রাজশাহীতে নিম্নমানের কাজের অভিযোগে ঠিকাদারের লাইসেন্স বাতিল,

6

ঈশ্বরদীতে মোটরসাইকেল–ভুটভুটি সংঘর্ষে ইপিজেড শ্রমিক নিহত, আহত

7

আমখোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিত

8

গোয়ালন্দতে গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

9

আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় মেডেল জয়ী আবু রায়হানকে সেল

10

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে ছাত্

11

জামালপুরে দুইদিন পর ঝিনাই নদীতে নিখোঁজ সর্বশেষ শিশুর মরদেহ

12

কিশোরগঞ্জে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

13

১৮ বছর বাবার কোলে যাতায়াত করে অনার্স পরিক্ষায় প্রথম শ্রেণীতে

14

ঈশ্বরগঞ্জের উচাখিলায় অর্ধদিবসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনু

15

বগুড়ায় জাল নোটসহ দুইজন আটক

16

দেশে একপক্ষীয় নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে: চরমোনাই পীর

17

গজনী অবকাশ কেন্দ্রে নবনির্মিত জিপ লাইন শুভ উদ্বোধন

18

অপরাধ কার্যক্রম রোধে তথ্য দিয়ে পুলিশকে সহয়তার করার আহ্বান কে

19

সাংবাদিকতা কোনো দলীয় ব্যানারের পরিচয়ে নয়, সাংবাদিকতা হবে জাত

20