জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুর-১ আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন

  সাব্বির হোসাইন আজিজ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে ১১ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন ভোলা রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।


নির্বাচনী কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাখিলকৃত কাগজপত্র যাচাই-বাছাই শেষে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পুরো কার্যক্রম সম্পন্ন হয়। মাদারীপুর-১ (শিবচর) আসনে এবার মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন, যা এই আসনে সর্বাধিক সংখ্যক প্রার্থী অংশগ্রহণের নজির সৃষ্টি করেছে। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা বেশ জমে উঠেছে।
যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, নাদিরা আক্তার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আবদুল আলী (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), মোঃ জহিরুল ইসলাম মিন্টু (জাতীয় পার্টি), সাইদ উদ্দিন আহমদ হানজালা (বাংলাদেশ খেলাফত মজলিস), সাজ্জাদ হোসেন সিদ্দিকী (স্বতন্ত্র), আকরাম হোসাইন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), কামাল জামান মোল্লা (স্বতন্ত্র), রাজিব মোল্লা (গণ অধিকার পরিষদ-জিওপি), মোঃ হাবিবুর রহমান (বাংলাদেশ লেবার পার্টি) এবং মোঃ সরোয়ার হোসাইন (বাংলাদেশ জামায়াতে ইসলামী)। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী মোঃ ইমরান হাসানের মনোনয়নপত্র প্রয়োজনীয় সমর্থন ও কাগজপত্রের ঘাটতির কারণে বৈধতা পায়নি বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা আপিলের সুযোগ পাবেন। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, আমাদের কর্মকর্তারা মাদারীপুর ১ আসনের ১১জনের  মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এবং ১ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিবগঞ্জ সাংবাদিকদের সাথে এমপি প্

1

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদা

2

এসএসসি পরামর্শ ২০২৫: গণিতে ভালো নম্বর পাওয়ার সহজ উপায়

3

সমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে- সাতক্ষীরার ড

4

খুলনার পাইকগাছায় গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি

5

আওয়ামী লীগের অপকর্মে শেখ হাসিনা ও বায়তুল মোকাররমের খতিব পালা

6

আলীকদম কলেজে প্রশাসনিক ভবনের উদ্বোধন সম্পন্ন

7

বান্দরবানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

8

কারাগারে বিএনপি কর্মির মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভি

9

আইএল টি–টোয়েন্টিতে অভিষেকে সাকিব রিটায়ার্ড আউট

10

বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কোরআন খতম ও দোয়া

11

নিয়ামতপুরে জননেতা মোঃ মোস্তাফিজুর রহমানের একবেলার খাদ্য বিত

12

সমস্ত দলে ১ লক্ষ ২০ হাজার টিকাদান কেন্দ্র বন্ধ

13

টাংগাইলের নাগরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচ

14

বাউরা আলিম মাদ্রাসায় অসৎ পন্থা অবলম্বন করে কমিটি গঠন

15

ঈশ্বরগঞ্জে গরুসহ দুই চোর আটক

16

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩২

17

ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে শীত

18

ইসলামী আন্দোলন পটুয়াখালী-০১ প্রার্থী সরে পটুয়াখালী-০৪ আসনে ন

19

ভারতের ইসলামী চিন্তাবিদ বক্তা হাফেজ ক্বারী মাওলানা ইয়াছিন বর

20