জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে লিটন হত্যা মামলার আসামী গ্রেফতার

মুহাম্মাদ সুয়েব আলী
 

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
কমলগঞ্জ থানার মামলা নং– ১১, তারিখ– ১১/০৯/২০২৫ খ্রি., জিআর নং– ১১৪/২৫ (কমল), ধারা– ৩০২/৩৪ দণ্ডবিধির আলোকে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে পিবিআই মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জাফর হোসেন, পিপিএম (সেবা)-এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ ডালিম আহম্মদের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে।
এসআই (নিরস্ত্র) মো. সাজিদুল হক ও এসআই (নিরস্ত্র) শাহ মোকাদ্দির হোসেন সঙ্গীয় ফোর্সসহ আজ ১৫/১২/২০২৫ খ্রি. সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানাধীন বেড়ীরপার এলাকা থেকে মামলার অন্যতম আসামি শাকিল আহমদ (২৫)-কে গ্রেপ্তার করা হয়। সে মৃত মছব্বির মিয়া প্রকাশ আব্দুস সালামের পুত্র এবং বৃন্দাবনপুর (পশ্চিম নন্দগ্রাম), থানা– কমলগঞ্জ, জেলা– মৌলভীবাজারের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শাকিল আহমদ স্বীকার করেন যে, তিনি গত ০৮/০৯/২০২৫ খ্রি. রাত আনুমানিক ১১টায় অপরাপর আসামিদের সহযোগিতায় মো. লিটন মিয়া (২৫)-কে হত্যা করেন। নিহত লিটন মিয়া মো. ছাত্তার মিয়ার পুত্র এবং নন্দগ্রাম (পশ্চিম), থানা– কমলগঞ্জ, জেলা– মৌলভীবাজারের বাসিন্দা।
উল্লেখ্য, এ মামলায় শাকিল আহমদের আপন বড় ভাই শামীম আহমদ (৩৪)-কে গত ১৫/০৯/২০২৫ খ্রি. তারিখে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
গ্রেপ্তারকৃত আসামি শাকিল আহমদকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়মা বাইতুল কোরআন মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্

1

হবিগঞ্জে চারটি সংসদীয় আসন থেকে চারজন প্রার্থীর মনোনয়ন প্রত্য

2

এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, মুলতানের সঙ্গে পারল না লাহোর

3

গোয়ালন্দে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশ

4

নাসিরনগরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিম

5

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

6

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা উত্তর কোরি

7

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা

8

গণতন্ত্রের দুই প্রতীকে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী মাঠে আরও সক

9

নাউতারায় অবৈধ বালু উত্তোলন ট্রাক্টর মালিককে জরিমানা

10

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিদ্রোহী প্রার্

11

নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হ

12

উলুকান্দির মুর্শিদ শাহ-এর মাজারে ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ডে

13

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা!

14

রাইপাড়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, আড়ম্বর নয়, লক্ষ্

15

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রায়গঞ্জে প্রমিলা ফুটবল টুর্নামেন

16

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

17

রংপুর-১ আসনে প্রার্থী হতে পারছেন না জাপার ব্যারিস্টার মঞ্জুর

18

ঠাকুরগাঁওয়ে ৮৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে জিংক ধানের বীজ বিত

19

নির্বাচনী প্রচারণায় ৬ দিনের সফরে আজ কক্সবাজার পৌছেছেন সালাহউ

20