জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্টিত

মোঃ ফখরুল মোস্তফা 
সুবর্ণচর উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন। এ সময় আরো উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, চরজব্বর থানার অফিসার ইনসার্জ (ওসি) শাহীন মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নবী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফখরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, মাধ্যমিক, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, শিক্ষক সমিতির প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি।

সভায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সিদ্ধান্ত হয় সরকারি নির্দেশনা অনুযায়ী শৃঙ্খলাপূর্ণভাবে বিজয় দিবস উদযাপনে সকল প্রস্তুতি গ্রহণ করা হবে। এ উপলক্ষে প্রচার–প্রচারণা জোরদার করার পাশাপাশি সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

সভা শেষে দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মন

1

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েট ভাইস-চ্

2

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর বিশাল ছাত্র- যুব সমাবেশ অনুষ্ঠ

3

ঝিনাইগাতীতে উৎসবের আমেজে গ্রামের নাইট ক্রিকেট টুর্নামেন্ট অন

4

চাঁপাইনবাবগঞ্জে মানবাধিকারের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

5

নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণা

6

জাতীয় ঐক্য রক্ষার্থে বেগম জিয়ার আরোগ্য লাভে দোয়া মাহফিল

7

বগুড়া কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটোগ্ৰাফি প্রতিযোগিতা

8

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

9

গজারিয়ায় যুবক হত্যার প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

10

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

11

নাসির নগরে তিন বছর ধরে খালে পড়ে আছে ব্রীজের ধ্বংসাবাশেষ, চরম

12

বিশ্ব ক্রিকেটে ভারতের একক আধিপত্য ও আইসিসি-র সীমাবদ্ধতা

13

সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার

14

২০২৬ বিশ্ব রাজনীতি এক নতুন স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে

15

দেশনেত্রীর শেষ বিদায়ে উপস্থিত ছিলেন না উপদেষ্টা মুশফিকুর রহম

16

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

17

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে - এআর মামুন

18

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

19

নোয়াখালীতে তরুণকে কুপিয়ে হত্যা

20