জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবিতে ২২ কিলোমিটার মানববন্ধন

শহীদুজ্জামান শুভ

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবালকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে সড়কে নেমেছেন দুই উপজেলার হাজারো নেতাকর্মী। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত আড়াই ঘণ্টা ধরে বাজিতপুর-নিকলী মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হাতে হাত রেখে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নারী কর্মীরাও স্বতঃস্ফূর্ত অংশ নেন।

বাজিতপুর পৌরসদরের বটতলা মোড় থেকে নিকলী উপজেলা সদরের শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত টানা ২২ কিলোমিটার সড়কের গুরুত্বপূর্ণ মোড়জুড়ে দেখা যায় বিভিন্ন ব্যানার-ফেস্টুন ও নানা স্লোগান।
“দুর্দিনের ইকবাল ভাই, আমরা তোমায় ভুলি নাই”, “ইকবাল ভাই যোগ্য লোক, মনোনয়ন তারই হোক”, “এই আসনে প্রার্থী যারা—ইকবাল ভাই সবার সেরা”— এসব স্লোগানে মুখরিত ছিলো পুরো এলাকা।

বাজিতপুর ও নিকলী উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত এ মানববন্ধন ছিলো শনিবার জেলার সবচেয়ে আলোচিত রাজনৈতিক ঘটনা।

জানা গেছে, কিশোরগঞ্জ জেলার মোট ছয়টি আসনের মধ্যে চারটিতে ইতোমধ্যে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন ঘোষণা হয়েছে। তবে কিশোরগঞ্জ-১ ও কিশোরগঞ্জ-৫ আসনে এখনো মনোনয়ন ঘোষণা না হওয়ায় তৃণমূলে কৌতূহল বাড়ছে। এর মধ্যে ২০১৮ সালে বিএনপির প্রার্থী হওয়া এবং দীর্ঘদিন ধরে দলকে সক্রিয়ভাবে নেতৃত্ব দেওয়া শেখ মজিবুর রহমান ইকবালের পক্ষে তৃণমূল নেতাকর্মীরা সরব রয়েছেন।

বাজিতপুর অংশে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সজল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, যুব বিষয়ক সম্পাদক রাফিদ রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মজতুবা আলী জাহাঙ্গীরসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

অন্যদিকে নিকলীর অংশে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম ও স্থানীয় নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, শেখ মজিবুর রহমান ইকবাল দুই যুগেরও বেশি সময় ধরে বাজিতপুর-নিকলীর নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে থেকেছেন। কিশোরগঞ্জ-৫ বিএনপি’র সবচেয়ে উর্বর আসন এবং এ আসনের ‘প্রাণপুরুষ’ হিসেবে তৃণমূল ইকবালকে ছাড়া কাউকে প্রার্থী হিসেবে মেনে নেবে না। তাই অবিলম্বে তাকে দলীয় প্রার্থী ঘোষণা করার দাবি জানান তারা।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে বিএনপি'র প্রার্থী নিয়ে দ্বন্দ্বে সুযোগ নিচ্ছে জাম

1

রক্তদানের অপেক্ষায় লালমোহন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

2

ঝিনাইদহে মধ্যরাতে ছাত্রলীগের মশাল মিছিল

3

কাঠালিয়ায় বিএনপির আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি

4

যশোরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

5

কৃষকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গজারিয়ায় প্রশাসন–কৃষক সংলাপ

6

৬ ঘণ্টা পর সড়ক ছাড়লেন ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা

7

শ্রীপুরে তিন ইউপি নারী সদস্যের বিএনপিতে যোগদান

8

সিঙ্গাইর উপজেলায় গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হ/ত্যা/র অ

9

শিশু জায়ান হত্যার ২৭ দিনে হত্যাকারীর বিচার না পেয়ে ৫ম বারের

10

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি নাসির উদ্দিন

11

পার্বতীপুরে রুদ্র সংঘের নবীণ–প্রবীণ সদস্যদের প্রাণবন্ত মিলন

12

কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

13

কাগজ নেই স্বীকার করলেও প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, থামছেন

14

কালাই আঁওড়া উচ্চ বিদ্যালয়ে ফাজিল পাসের আগেই শিক্ষক, স্ত্রীও

15

তুহিনকে হত্যার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা ও

16

জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় সম্মত এনসিপি

17

সিলেটের বিশ্বনাথে অগ্নিকাণ্ডে নববধুর মৃত্যু, স্বামী আটক

18

শিবগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর মনোনয়ন ফরম জ

19

সন্ত্রাস-মাদকমুক্ত মনিরামপুর গড়াই আমার অঙ্গীকার” — অ্যাডভোকে

20