জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফটিকছড়ির মেয়ে উমামা ফাতেমা টেলবার্গ ফাউন্ডেশনের গ্লোবাল লিডার নির্বাচিত


মোঃ মোশারোপ
চট্টগ্রামের ফটিকছড়ির কৃতি মেয়ে উমামা ফাতেমা জায়গা করে নিয়েছেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক নেতৃত্ব কর্মসূচি ‘টেলবার্গ ফাউন্ডেশন গ্লোবাল লিডারস–২০২৬’ তালিকায়।

সুইডেনভিত্তিক এই ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণ নেতাদের স্বীকৃতি দেয়, যারা উদ্ভাবন, মানবিকতা ও ন্যায়বিচারের মূল্যবোধে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছেন।

টেলবার্গ ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে উমামা সম্পর্কে বলা হয়েছে—

> “উমামা ফাতেমা বাংলাদেশের একজন তরুণ নেতৃত্ব ও নারী অধিকারকর্মী, যিনি ২০২৪ সালের ছাত্র সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং এখনও সামাজিক পরিবর্তনের জন্য তরুণদের সংগঠিত করছেন।”



বিখ্যাত আলোকচিত্রী ও সমাজকর্মী শহীদুল আলম তাঁর ফেসবুক পোস্টে এই অর্জনের খবর জানিয়ে লিখেছেন,

> “২০২৬ সালে টেলবার্গ ফাউন্ডেশনের তরুণ নেতৃত্ব কর্মসূচিতে বাংলাদেশের দুই তরুণী নির্বাচিত হয়েছেন। তাদের একজন উমামা ফাতেমা।”



ফটিকছড়ির মতো পাহাড়ঘেরা জনপদ থেকে উঠে এসে আন্তর্জাতিক অঙ্গনে এমন স্বীকৃতি পাওয়ায় স্থানীয় তরুণ সমাজে আনন্দ ও গর্বের ছোঁয়া লেগেছে।

উমামা ফাতেমার এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; এটি ফটিকছড়ির তরুণ প্রজন্মের স্বপ্ন, সম্ভাবনা ও নেতৃত্বের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরভদ্রাসনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

1

স্কুলে দীর্ঘ ছুটির ফাঁদে পড়াশোনা শিকেয় ওঠে

2

চৌদ্দগ্রামে অনিয়মে রাজি না হওয়ায় ভেন্ডারদের হাতে সাব

3

নিয়ামতপুরে বিনামূল্যে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

4

৫ মিনিট চার্জে ৩ ঘণ্টা কথা বলা যায় এই স্মার্টফোনে

5

সাধারণ মানুষের প্রার্থী: ক্ষমতার নয়, বিশ্বাসের রাজনীতিতে নাজ

6

দিনাজপুর রেলওয়ে স্টেশনে গণ শুনানি অনুষ্ঠিত

7

হবিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় একজন কাউন্সিলর পদপ্র

8

টাঙ্গাইলে শীতের আগমন

9

জমির আইল নিয়ে বিরোধে দাদার হাতে প্রাণ গেলো নাতী’র

10

বাঞ্ছারামপুর আমিন সমিতির কমিটি গঠন সভাপতি আব্বাস, সম্পাদক নু

11

ঝালকাঠি সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা.শামীমের বিরুদ্ধ

12

গোয়ালন্দ ঘাট থানা ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম নেতৃত্বে

13

ঠাকুরগাঁওয়ে সরিষা ফুলে হলুদ গালিচা, বাম্পার ফলনের আশা

14

হবিগঞ্জ -১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ স্যজাত মিয়ার ফেসবুক প

15

হেমন্ত হাওয়া

16

মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করাই কয়রায় আনন্দ মিছিল

17

সুন্দরবনের কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ আটক দুই

18

বাংলাদেশে এইচআইভি বা এইডস ছড়িয়ে পড়েছে

19

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

20