Mst: Meherun Nesa
প্রকাশঃ 6-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গ্যাস সংকটে রান্নাঘর অচল

মনির আহমদ আজাদ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় হঠাৎ করেই তীব্র সিলিন্ডার গ্যাস সংকট দেখা দিয়েছে। বাজারে চাহিদা থাকলেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় ভোক্তারা পড়েছেন চরম ভোগান্তিতে। অনেক এলাকায় দোকানে দোকানে খোঁজ করেও সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে নাআবার কোথাও মিললেও নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগএকটি প্রভাবশালী সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মূল্যে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার বিক্রি হওয়ার কথা থাকলেও বাস্তবে তা ২০০ থেকে ৩০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষহোটেল-রেস্তোরাঁ মালিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা।

ভুক্তভোগী গৃহিণীরা জানানগ্যাস না থাকায় রান্না করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক পরিবার বাধ্য হয়ে কাঠ বা বিকল্প জ্বালানি ব্যবহার করছেযা একদিকে কষ্টকর অন্যদিকে স্বাস্থ্যঝুঁকিও বাড়াচ্ছে। হোটেল মালিকরা বলছেনগ্যাস সংকটে তাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেঅনেক ক্ষেত্রে দোকান বন্ধ রাখার মতো পরিস্থিতিও তৈরি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবিগ্যাস সরবরাহ ব্যবস্থায় জড়িত সিন্ডিকেট চিহ্নিত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নিয়মিত বাজার তদারকিভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

এলাকাবাসীর মতেসময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই জনস্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে লোহাগাড়ার সিলিন্ডার গ্যাস বাজারকে সিন্ডিকেটমুক্ত করা এখন সময়ের দাবি।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুরের নাপিতের চর সড়কে ‘মরণফাঁদ’: গালপুরা ব্রিজে আবারও ট

1

দৃষ্টিহীন গোলাপ বিশ্বাস,ডিম-বাদাম বিক্রি করে চলছে জীবনের লড়া

2

ভিডিও বিকৃতি করে অপপ্রচার

3

হরিনগর HPL ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫/২০২৬ উদ্বোধনী ম্যাচে মু

4

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

5

পুলিশই জনতা, জনতাই পুলিশ

6

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের মনোনয়ন নিলেন খন্দকার আনোয়ার

7

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় নিশ্চিত, স্বজনদের আহাজ

8

বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্

9

বকশীগঞ্জে কৃষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিত

10

কিশোরগঞ্জে ছয়টি আসন চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষনা

11

ঈশ্বরগঞ্জে পুলিশের ‘মোটর মোবাইল টিম’ অভিযান

12

হাতীবান্ধায় বিভিন্ন দল ও সাধারণ মানুষের জামায়াতে ইসলামীতে যো

13

ধানের শীষ বিজয়ী হলে ঐক্যবদ্ধ মানবিক কাপাসিয়া গড়ে তোলা হবে

14

মরার প্রস্তুতি নিয়ে ভোট কেন্দ্রে যাবেন-ডিসি জাহাঙ্গীর আলম

15

পটুয়াখালীতে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

16

দিনাজপুর সেক্টর ও ৪২ বিজিবি কর্তৃক বিরল সীমান্ত এলাকায় শীতবস

17

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে বিজয় দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠি

18

ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব

19

৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

20