জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নান্দাইলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে কাজ করার আহ্বান

মো. শাহজাহান ফকির
১৫৩ ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্র্থী ও উপজেলা বিএনপি’র আহব্বায়ক ইয়াসের খান চৌধুরী সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বিএনপি’র সকল ভেদাভেদ ভূলে গিয়ে ধানের শীষ প্রতীকে কাজ করার জন্য সকলকে আহব্বান জানিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের চামটা বাজারে বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পাশাপাশি তিনি ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হলে সাংবাদিকদের সুরক্ষা সহ তাদের দাবী-দাওয়া সংসদের প্রথম অধিবেশনে তুলে ধরবেন বলে জানান।

এছাড়া তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমার প্রতি বিশ্বাস ও আস্থা রেখে তাদের প্রতিনিধি হিসেবে আমাকে ধানের শীষের প্রতীক উপহার দিয়েছেন। আমি যেন সেই প্রতীক নিয়ে বিজয়ী হতে পারি। এ জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আপনাদের সহযোগিতায় আমি নান্দাইলে স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠা করার পাশাপাশি নান্দাইলকে জুয়া, মাদক ও দুর্নীতিমুক্ত উন্নত উপজেলা হিসাবে গড়ে তুলবো, ইনশাল্লাহ। ইতিমধ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের বিজয় লক্ষ্যে আমি নান্দাইলের ১টি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নে উঠান বৈঠক সহ পথসভা, জনসভা এবং মানুষের দুয়ারে দুয়ারে গণসংযোগ ও মতবিনিময় করে যাচ্ছি।

এসময় নান্দাইল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহবায়ক নামজুল হাসান, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির, বিএনপি নেতা এমএ আলমগীর সরকার, বাবুল হোসেন সহ নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি-সংযুক্ত

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দশমিনাকে পৌরসভায় রূপান্তরের প্রতিশ্রুতি দিলেন- হাসান মামুন

1

চরকাউয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটি গঠন

2

ব্রাহ্মণবাড়ীয়ায় তারেক রহমানের আশ্বস্তে বিদ্রুোহী প্রার্থীরা

3

প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

4

মণিরামপুরে বিএনপির গনমিছিলঃ ‎ডাক দিয়েছে ইকবাল ভাই,ঘরে থাকার

5

কয়রায় জনপ্রতিনিধিদের সঙ্গে বিএনপি প্রার্থী বাপ্পির সাক্ষাৎ

6

পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ আটক

7

ঝালকাঠির দুটি আসনে ২৫জনের মনোনয়ন জমা

8

বেনাপোল দিয়ে ভারত থেকে ১৩ হাজার ৫২৮ মেট্রিকটন চাল আমদানি

9

চুনারুঘাটে বন বিভাগের নিলামে হামলা, শ্রমিক দল নেতা সহ ৭জনের

10

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ

11

পিরোজপুরে নবনির্বাচিত চেম্বার অব কমার্স

12

ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে পদযাত্রা ও গণসংযোগ রংপুর- ব

13

ছাতকে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী সালাম আল মাদানীর মতব

14

গরম চা দিয়ে হাত পুড়িয়ে বন্ধুত্ব হয় না বন্ধুত্ব হয় মন থে

15

সুনামগঞ্জে দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান করেন

16

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদা

17

উত্তর ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা নি

18

সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফকে ৪ দিন ও ছেলে রাসেলের ৩ দ

19

চুনারুঘাটে অবৈধ ভালো উত্তোলনের মহোৎসব হুমকির মুখে করাঙ্গী নদ

20