জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর রেলওয়ে স্টেশনে গণ শুনানি অনুষ্ঠিত

 মোঃ মশিউর রহমান 
বাংলাদেশ রেলওয়েকে আধুনিকায়ন, পরিবর্ধন ও জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুর রেলওয়ে স্টেশনে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে আয়োজিত এ গণশুনানিতে সাধারণ যাত্রী, গণমাধ্যমকর্মী, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী, বুদ্ধিজীবীসহ দিনাজপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের বিভাগীয় প্রকৌশলী মোঃ শিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী, লালমনিরহাট বিভাগের বিভাগীয় কমান্ড্যান্ট মোঃ মোরশেদ আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, ডিভিশনাল ইলেকট্রিক ইঞ্জিনিয়ার শেখ ফরিদ, সহকারী কমার্শিয়াল অফিসার জাহাঙ্গীর আলম, স্টেশন সুপারিন্টেন্ডেন্ট এ.বি.এম জিয়াউর রহমানসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
গণশুনানিতে যাত্রীসেবা উন্নয়ন, ট্রেন পরিচালনার সময়সূচি, স্টেশন ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত সমস্যাসহ নানা বিষয়ে উপস্থিত জনসাধারণ তাদের মতামত, প্রস্তাব ও অভিযোগ তুলে ধরেন। এ সময় রেলওয়ে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সমস্যাগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
উল্লেখ্য, গণশুনানির আয়োজন করে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের বিভাগীয় প্রকৌশলী ও বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক কার্যালয়।
 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চান্দিনা পৌরসভা ১ নং ওয়ার্ড মহারং হাজী নুরুল ইসলাম নুরু নেত

1

শিবগঞ্জে যুবদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী‌ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যা

2

টেলিভিশন রিপোর্টাস ইউনিটি নর্থ টাঙ্গাইল এর কমিটি গঠন সভাপতি

3

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের শিক্ষা ও সাংস্কৃতিক মনির

4

ক্লিন ইমেজের শাহ আলম আছেন সুবিধাজনক অবস্থায়

5

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জামায়

6

ভোলায় বিএনপি মিথ্যাচারের করছে এমন দাবীতে জামায়তী ইসলামের সংব

7

মানবতার ডাকে সাড়া

8

নারায়ণগঞ্জ-৫ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্

9

প্রশাসনিক উপজেলা ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে গণ স্বাক্ষর কর্ম

10

মুকসুদপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

11

সাকিবকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের

12

দিনাজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া ও ম

13

‎ঝালকাঠি-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল্লাহ আশরা

14

জনগণের পাশে ফখরুল ইসলাম মৃধা-নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মা

15

কালিগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে কাজী আলাউদ্দিনের নির্বাচনী প্

16

মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

17

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে বিজিবি’র বিদেশি পিস্তল,ম্যাগ

18

কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত

19

আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীই থাকতে চ

20