জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে কৃষি কর্মকর্তা ধান কর্তন করে কৃষকদের মাঝে সুপরিচিত লাভ করেছেন

মোঃ আবু সায়েম
নওগাঁর নিয়ামতপুরে কৃষকদের পাশে দাঁড়িয়ে নিজ হাতে ধান কাটলেন বিসিএস ক্যাডার কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। মাঠপর্যায়ে কৃষকের কষ্ট-পরিশ্রম ঘনিষ্ঠভাবে অনুধাবনের অংশ হিসেবে তিনি এ মানবিক ও অনুকরণীয় উদ্যোগ গ্রহণ করেন। এতে কৃষকদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ ও বাড়িয়েছে মনোবল।
তিনি বলেন প্রতি ৩৩ শতকে ১৮-২০ ধান পাওয়া যাবে।তবে বৈরী আবহাওয়ার কারণে গত কয়েক দিন আগে নিয়ামতপুরে ভারী বর্ষণের ফলে অত্র এলাকার বেশীরভাগ কৃষি জমি পানিতে তলিয়ে যায়।যার ফলে ধানের চিটা রোগের সম্ভাবনা রয়েছে এবং ফলন কিছুটা কম হলেও তা তেমন কোন ধরনের সমস্যা হবে না। বর্তমানে আবহাওয়া ভালো রয়েছে।

গতকাল সকাল ১০টার দিকে উপজেলার পাড়ঐল গ্রামের একাধিক কৃষকের পরিপক্ব আমন ধান কাটার সময় কাস্তে হাতে মাঠে নেমে পড়েন তিনি। শ্রমিকদের সঙ্গে ধান কাটা, বাঁধাই থেকে শুরু করে গাদা পর্যন্ত কাজ করেন এই প্রশাসনিক কর্মকর্তা।

এসময় কথা বলতে গিয়ে মো. রফিকুল ইসলাম বলেন,
“বাংলাদেশ কৃষকের দেশ। কৃষকদের শ্রম ছাড়া এই দেশের খাদ্য নিরাপত্তা সম্ভব নয়। শুধু অফিসে বসে দায়িত্ব পালন নয়, মাঠে-ঘাটে মানুষের সঙ্গে মিশে তাদের বাস্তব অবস্থা জানা একজন কর্মকর্তার দায়িত্ব।”

স্থানীয় কৃষক /ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল বলেন,
“স্যার নিজে এসে ধান কাটলেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা মন থেকে খুশি। এতে আমাদের কাজে উৎসাহ বেড়েছে।”

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নিয়ামতপুরে আমন ধান উৎপাদন অনুকূল হলেও শ্রমিক সংকট ও বাড়তি মজুরির কারণে অনেক কৃষক বিপাকে পড়েছেন। এমন পরিস্থিতিতে প্রশাসনিক দায়িত্বে থাকা আধিকারিকের সক্রিয় অংশগ্রহণ কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

স্থানীয় সচেতন মহল বলছে,
প্রশাসন ও জনগণের সম্পর্ক শুধু নির্দেশনা নির্ভর নয়, বরং অংশগ্রহণভিত্তিক হওয়া উচিত। নিয়ামতপুরে বিসিএস কর্মকর্তার মাঠে নেমে ধান কাটার ঘটনাটি সারাদেশে ইতিবাচক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত

1

ঝালকাঠিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরত

2

বানারীপাড়ায় কদর বাড়ছে দুর্লভ খেজুর রসের

3

ধামরাইয়ে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার

4

বগুড়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র ন

5

খুলনার কয়রায় গণসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল ক

6

ভৈরবকে ঢাকা বিভাগের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ ও সড়ক অব

7

ঘাটাইলে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মহিলা দলের দোয়া মাহফ

8

গৌরনদীতে যুবলীগ নেতার লাশ উদ্ধার

9

রায়গঞ্জের ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শি

10

শহিদুল ইসলাম বাবুল ও ইউনুস আলী পরামানিকের সহযোগিতায় ৪ বছর পর

11

ঝালকাঠি শামীম তালুকদার ও বাবুর মার জানাযা সম্পন্ন

12

সে বোঝা নয়, সে আমার ভাই! ​কলমে- ইরি অতনু

13

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে জরিমা

14

কয়েক দিনের ব্যবধানে শার্শায় আবারও ভ্যান ছিনতাই

15

ঢাকাগামী ডলফিন পরিবহনের সাথে পিকাপের সংঘর্ষ

16

ভাঙ্গুড়ায় নির্ধারিত মূল্যে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ মিছিল

17

ঝিনাইদহে কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

18

নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

19

কুষ্টিয়া ১ আসনে মনোনয়ন ঘোষণার পরে বাড়িতে ককটেল নিক্ষেপ ও

20