জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ

বেলায়েত হাওলাদার 

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেছেন। রোববার ভোরে ঢাকা–বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে মহাসড়কের গোপালপুর এলাকায় জড়ো হন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক। পরে তার নেতৃত্বে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ তৈরি করা হয়।
হঠাৎ যান চলাচল বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও পরিবহন শ্রমিকরা। দীর্ঘ লাইনে আটকা পড়ে দূরপাল্লার বাস, মালবাহী ট্রাক ও প্রাইভেট যানবাহন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মী ও হাইওয়ে থানা পুলিশ সড়ক থেকে গাছ সরানোর কাজ শুরু করে। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে নিখোঁজ কিশোরী রীমাকে সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার

1

মাদকের বিরুদ্ধে দোয়ারাবাজার থানা পুলিশের আরো একটি সফল অভিযান

2

সোমবার বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার মামলার রায়

3

চাঁদপুরে নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল হাসানের যোগদান

4

কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

5

লালমাইয়ে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

6

ভাঙ্গুড়ায় সড়কের ওপর হাট, ভোগান্তিতে জনসাধারণ

7

সিলেটের বিশ্বনাথে অগ্নিকাণ্ডে নববধুর মৃত্যু, স্বামী আটক

8

মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

9

পার্বতীপুরে বিএনপি সভাপতি এ জেড এম রেজওয়ানুল হকের মনোনয়ন দাব

10

উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে মাদারীপুর-৩ আসনের বিএনপির প্রা

11

রংপুর (সদর ৩) আসনে জাতীয় পার্টির মনোনয়ন উত্তোলন

12

ঝিনাইদহে যুবককে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

13

খুলনায় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ–ছাত্রলীগের ২৫ জন আটক: পুল

14

নাসিরনগরে বাড়ছে শীতের প্রকোপ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রির ধূম

15

নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে

16

কুমিল্লার চান্দিনায় এলডিপি ও হাতাপাখার কর্মী সমর্থকদের মধ্যে

17

রামগতিতে নৌ-পুলিশের বাণিজ্য

18

রেমিট্যান্স প্রবাহের পরিমাণ বৃদ্ধির হার

19

আমীরে জামায়াতের জনসভা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের সাংব

20