জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মীরসরাইয়ে ট্রাকের চাপায় মাদরাসাছাত্রীসহ নিহত ২, আহত ৪

 
ইব্রাহিম বাদশা

চট্টগ্রামের মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারানো একটি দ্রুতগতির ট্রাকের চাপায় এক মাদরাসাছাত্রী ও অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া দাখিল মাদ্রাসার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর নাম খাদিজা মাশমুম (১৫)। সে স্থানীয় বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী এবং খৈয়াছড়া ইউনিয়নের পোলমোগরা গ্রামের নাসির উদ্দিনের বড় মেয়ে। দুর্ঘটনায় খাদিজার আরও দুই বোনসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে তিন বোন হাত ধরাধরি করে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মাদ্রাসায় যাচ্ছিল। তারা মাদ্রাসার ফটকের কাছাকাছি পৌঁছালে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনে থাকা একটি গোখাদ্যবোঝাই বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। মুহূর্তেই ট্রাকটি পাশে থাকা তিন বোন ও পথচারীদের চাপা দিয়ে নিজেও পুকুরে উল্টে পড়ে।

ঘটনাস্থলেই খাদিজা মাশমুম এবং আনুমানিক ২০ বছর বয়সী অজ্ঞাত এক যুবক মারা যান। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহতদের মরদেহ উদ্ধার করেন।

দুর্ঘটনায় খাদিজার ছোট দুই বোন তোফিয়া তাবাসসুম (১৩) ও উম্মে হাবিবা (১১) এবং পথচারী আবুল খায়েরসহ (৪০) চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে দুই বোনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত খাদিজার বাড়িতে গিয়ে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। তিন মেয়ের বাবা নাসির উদ্দিন নির্বাক হয়ে বসে আছেন। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা ইমাম উদ্দিন চৌধুরী বলেন, মাদ্রাসার ঠিক সামনেই দুর্ঘটনাটি ঘটল। চোখের সামনেই প্রাণগুলো চলে গেল, কিছুই করার ছিল না।

মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী জানান, আমি নির্বাচনী কাজে ওই পথ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি দেখে দ্রুত উদ্ধার কাজে অংশ নিই। এখন পর্যন্ত দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে জরিমা

1

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপনে সিরাজগঞ্জে রাষ্ট্রীয় আয়োজন

2

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ১ নেতার দল থেকে পদত্যাগ

3

ঋণের বোঝা আর মানসিক যন্ত্রণায় প্রাণ গেল তিন সন্তানের জননীর

4

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন বিসিবি পরিচালক নাজমুল

5

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মে

6

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দ

7

মহান বিজয়ের মাস শুরু

8

শাজাহানপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

9

ওভারটেকিংয়ের সময় ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

10

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বেনাপোলে বন্দর হ্যান্ডেলি

11

চৌদ্দগ্রামে মিতল্লা সড়কে বিদ্যুতের পিলার না সরিয়েই চলছে সড়ক

12

বেজোড়া যুব সংঘ সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন

13

কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

14

ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

15

চাঁপাইনবাবগঞ্জে পুশইনের শিকার ভারতীয় অন্তঃসত্ত্বা নারীকে বি

16

ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো” - মুফতি রেজাউল ক

17

হারং সিনিয়র আলিম মাদ্রাসায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ

18

এবার সাংস্কৃতিক অঙ্গন থেকে যাঁরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

19

জাতীয় নির্বাচনের আদলে আইডিয়াল একাডেমিতে ক্লাস ক্যাপ্টেন নির্

20