এস এম মামুন 

যশোরের মনিরামপুরে স্বামীর চলন্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নার্গিস পারভীন (৩৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয় ও স্বামী ফরহাদ হোসেন(৪৫) আহত হয়। রবিবার(২৩শে নভেম্বর) আনুমানিক বিকেল ৪টা ৪০ মিনিটে উপজেলার লাউড়ী মোড়ের আগে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নার্গিস পারভীন যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার বাসিন্দা ফরহাদ হোসেনের স্ত্রী। 
‎এ বিষয়ে মৃতের স্বামী ফরহাদ জানান,নিজস্ব মোটরসাইকেলে যোগে তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুড় বাড়ি কেশবপুর হতে যশোরে নিজ বাড়িতে আসছিলেন। পথিমধ্য মণিরামপুর লাউড়ী চলন্ত মোটরসাইকেল নিয়োন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে স্ত্রী নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। মাথা ফেটে রক্তাক্ত জখম হন। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা বেগতিক দেখে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।