জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন

  

রাশিদুল ইসলাম  

কুড়িগ্রামের রাজিবপুরে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে ধারণ করে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং অদম্য নারী পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার এ. এম. এম. শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শায়েকুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রাজিবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস, প্রধান শিক্ষিকা বিপ্লবী আক্তার বীথিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু পরিবার নয়, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। ডিজিটাল যুগে নারীরা যেন নিরাপদে তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে পারে—এ জন্য পরিবার, সমাজ ও প্রশাসনকে আরও সচেতন ভূমিকা পালন করতে হবে। বেগম রোকেয়ার আদর্শকে অনুসরণ করে নারীর অগ্রযাত্রাকে এগিয়ে নিতে শিক্ষা, আত্মবিশ্বাস ও প্রযুক্তিগত সক্ষমতার ওপর জোর দেন বক্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, নারী নেত্রী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেষে সমাজে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কয়েকজন অদম্য নারীকে সম্মাননা দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার শাহা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সখিপুরে আওয়ামী সাবেক এমপির ডিও লেটারে পদায়ন

1

চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে দেশনেত্রীর র

2

তাড়াইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মা

3

নান্দাইলে গৃহবধূকে ধর্ষণচেষ্টার ঘটনার অভিযোগ তুলে নিতে বাদীক

4

কোম্পানীগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

5

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ মারা গেছেন

6

সেনবাগের প্রার্থী পরিবর্তনে একাত্মতা প্রকাশ করেন বিএনপি নেতা

7

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ মহিলা মাদককারবারী আটক

8

ব্যবসায়ীদের সারের ফাঁদে কৃষক, বেশি টাকা না দিলে মিলছে না এক

9

কালিয়ার নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

10

শিবচরে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি

11

অবিভাগীয় শাখা ডাকঘর ও পোস্ট ই-সেন্টার বছরের পর বছর বন্ধ

12

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্

13

বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ‘মার্চ উইথ নকিবুল হুদ

14

চট্টগ্রাম১৩ থেকে এনিসিপির মনোনয়ন নিলেন রিদুয়ান হৃদয়

15

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

16

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ

17

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠি

18

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পরে ১জন নিহত ও বেশ কয়েক

19

১৮ বছর পর অবশেষে রাস্তা সংস্কার এর কাজ শুরু

20